
জমে উঠেছে বিশ্বকাপ। ইতিমধ্যেই গ্রুপ পর্ব প্রায় অন্তিম লগ্নে চলে এসেছে। বৃহস্পতিবারই A, B, C গ্রুপের সমস্ত খেলা শেষ হয়েছে। ৩ গ্রুপের সবক'টি দলেরই ৩টি করে ম্যাচ হয়ে গিয়েছে। বাকি টিমগুলির খেলা শেষ হবে সোমবার। মোট ৪৮টি টিমের মধ্যে মাত্র ৩২টি দল খেলবে নকআউট পর্বে। কোন কোন দেশের শিকে ছিঁড়ল?
গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপের জয়ী ও রানার আপ টিম অটোমেটিক পৌঁছে যাবে রাউন্ড অফ ৩২-এ। সঙ্গে যাবে আরও ৮ টিম। প্রতিটি টিমের পরিসংখ্যান দেখে বেছে নেওয়া হবে তৃতীয় স্থানে থাকা আরও ৮টি দলকে।
নকআউট পর্বে ইতিমধ্যেই উঠে গিয়েছে ৭টি দল। ৫টি দলের যাত্রা শেষ হয়েছে। কারণ তারা প্রথম ২টি ম্যাচই হেরে গিয়েছে। অর্থাৎ প্রথম পর্বের শেষে মোট ১৬টি টিম এলিমিনেট হয়ে যাবে।
নকআউটে কারা পৌঁছে গিয়েছে?
Group A: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
Group B: সুইৎজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা
Group C: ব্রাজিল আর মরক্কো
Group D: আমেরিকা
Group E: জার্মানি
Group I: ফ্রান্স, নরওয়ে
Group J: আর্জেন্টিনা
Group: কলম্বিয়া
Group F, G, H, l থেকে এখনও টিমের নাম চূড়ান্ত হয়নি
কোন কোন টিম বাদ পড়ল?
Group A থেকে চেকিয়া, Group B থেকে কাতার, Group C থেকে হাইতি, Group D থেকে তুরস্ক, Group F থেকে টিউনিশিয়া, Group J থেকে জর্ডন এবং Group L থেকে পানামা।
কেমন হতে চলেছে রাউন্ড অফ ৩২ শিডিউল?
| দিন | টিম | টিম |
| ২৮ জুন | সাউথ আফ্রিকা | কানাডা |
| ২৯ জুন | ব্রাজিল | Group F রানার্স আপ |
| ২৯ জুন | জার্মানি | Group A/B/C/D/F তৃতীয় স্থানাধিকারী |
| ২৯ জুন | Group F চ্যাম্পিয়ন | মরোক্কো |
| ৩০ জুন | Group E রানার্স আপ | Group I রানার্স আপ |
| ৩০ জুন | Group I চ্যাম্পিয়ন | Group C/D/F/G/H তৃতীয় স্থানাধিকারী |
| ৩০ জুন | মেক্সিকো | Group C/E/F/H/I তৃতীয় স্থানাধিকারী |
| ১ জুলাই | Group L চ্যাম্পিয়ন | Group E/H/I/J/K তৃতীয় স্থানাধিকারী |
| ১ জুলাই | Group G চ্যাম্পিয়ন | Group A/E/H/I/J তৃতীয় স্থানাধিকারী |
| ১ জুলাই | আমেরিকা | Group B/E/F/I/J তৃতীয় স্থানাধিকারী |
| ২ জুলাই | Group H চ্যাম্পিয়ন | Group J রানার্স আপ |
| ২ জুলাই | Group K রানার্স আপ | Group L রানার্স আপ |
| ২ জুলাই | সুইৎজারল্যান্ড | Group E/F/G/I/J তৃতীয় স্থানধিকারী |
| ৩ জুলাই | Group D রানার্স আপ | Group G রানার্স আপ |
| ৩ জুলাই | আর্জেন্টিনা | Group H রানার্স আপ |
| ৩ জুলাই | Group K চ্যাম্পিয়ন | Group D/E/I/J/L তৃতীয় স্থানাধিকারী |