Advertisement

ফুটবল বিশ্বকাপ মোবাইলে FREE-তে দেখুন, আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে না, কীভাবে?

৭৯৯ টাকা খরচ না করে বিনামূল্যেই মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাবে দেখুন FIFA World Cup-এর ম্যাচগুলি। কোথায়, কখন দেখবেন? জেনে নিন বিস্তারিত...

মোবাইলে বিনামূল্যে দেখুন FIFA World Cup মোবাইলে বিনামূল্যে দেখুন FIFA World Cup
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jun 2026,
  • अपडेटेड 10:19 AM IST
  • বিনামূল্যেই মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাবে দেখুন FIFA World Cup
  • কোথায়, কখন দেখবেন?
  • রইল বিস্তারিত প্ল্যান

শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট। পৃথিবীর সমস্ত প্রান্তের ফুটবলপ্রেমীরা যার জন্য ৪ বছর ধরে অপেক্ষায় থাকেন। আর কয়েক ঘণ্টার মধ্যেই উদ্বোধন সেই মহারণের। মেসি, রোনাল্ডো, নেইমারদের খেলা দেখতে মুখিয়ে ভারতীয়রাও। তবে অধিকাংশ খেলাই রয়েছে মধ্যরাত কিংবা ভোরে। সেক্ষেত্রে মোবাইল ফোনে কোথায়-কীভাবে দেখা যাবে FIFA World Cup? কত টাকাই বা খরচ হবে? রইল বিস্তারিত...

টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং কোথায়?
টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা হবে। তবে ভারতীয় সময় অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচটি ১২ জুন দেখা যাবে। ZEE5 এই বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার। বিশ্বকাপের ম্যাচগুলি ZEE5-এর নতুন চালু হওয়া ইউনিট৮ স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে ভারতে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। ফিফা বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং ZEE5 অ্যাপ এবং ওয়েবসাইটে হবে। 

কত টাকা খরচ?
ZEE5-এর ৩ মাসের সাবস্ক্রিপশনের জন্য খরচ হবে ৭৯৯ টাকা। All Access + Sports Pack নামের এই প্যাকের মূল্য ৯৯৯ টাকা। তবে বিশ্বকাপের সময়ে বিশেষ ছাড় দিয়ে তার দাম হয়েছে ৭৯৯ টাকা। অর্থাৎ, প্রতি মাসে ২৬৬ টাকা করে খরচ পড়বে। এই প্ল্যানে ৩টি ডিভাইসে আপনি খেলা দেখতে পারবেন। FIFA World Cup এই প্ল্যানের অন্তর্ভূক্ত। এছাড়াও রয়েছে  ১২ মাসের প্ল্যান। যেটির খরচ ১৬৯৯ টাকা। এই প্যাকের আসল দাম ৩৫৮৮ টাকা। তবে বিশ্বকাপের সময়ে ১২ মাসের এই প্যাকের মূল্য কমিয়ে করা হয়েছে ১৬৯৯ টাকা। অর্থাৎ প্রতি মাসে খরচ পড়বে ১৪২ টাকা করে।

প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ZEE5 অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। প্ল্যান নির্বাচন করে পেমেন্ট অপশনে ক্লিক করুন। পেমেন্ট হলেই উপভোগ করা যাবে ১০৪টি FIFA ম্যাচ। 

তবে বিনামূল্যে বিশ্বকাপ দেখারও রাস্তা রয়েছে। সেগুলি কী কী?
> ACT ফাইবারনেট ইউজাররা একমাসের Zee5 Premium সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। ACT ফাইবারনেটের নির্দিষ্ট প্যাক নিলে Zee5 Premium সাবস্ক্রিপশন আলাদা করে আর করতে হবে না। 
> Jio, Airtel, Vi-এর মতো নেটওয়ার্ক সংস্থাগুলি মোবাইল রিচার্জের সঙ্গে বিভিন্ন OTT প্যাকের সাবস্ক্রিপশন দেয়। সেখানে থাকে Zee5 অ্যাপও। আপনার মোবাইল অপারেটর অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারেন।  
> Jio Fiber, Jio Airfiber, Airtel Xtreme-এর বান্ডল প্যাকের OTT প্ল্যানসহ রিচার্জগুলো করলে সেখানেও Zee5 দেখতে পাবেন।  যেমন Jio Airfiber-এ ৫৯৯ টাকার রিচার্জে Hotstar, Zee5, Sony Liv-এর মতো একাধিক অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়।
> সর্বোপরি DD Sports বিনামূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে। যদিও সবক'টি নয়, কয়েকটি বিশেষ ম্যাচ তারা দেখাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। যেমন উদ্বোধনী ম্যাচটিই দেখা যাবে DD Sports-এ। বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ সম্প্রচারিত হবে। এছাড়া দেখা যাবে জুলাই মাসের ৯, ১০ এবং ১১ তারিখে যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলি। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement