Advertisement

Sachin Tendulkar Lionel Messi: মুহূর্তগুলি সব যেন চেনা, সচিন-মেসি মিললেন রবিবার রাতে

স্বপ্ন পূরণের রাত। ফাইনালের (FIFA World Cup Final) শেষ ল্যাপে জয় ছিনিয়ে নেওয়া। কোথাও যেন মিলিয়ে দিচ্ছে দুই মহাতারকাকে। আজ থেকে ঠিক ১১ বছর আগে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল (Team India)। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জন্য সে বার বিশ্বকাপ জিততে মরিয়া ছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। আর এবার মেসির জন্য প্রাণপাত লড়াই করলেন এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজরা। 

সচিন তেন্ডুলকর ও লিওনেল মেসি  সচিন তেন্ডুলকর ও লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2022,
  • अपडेटेड 7:07 PM IST
  • সচিনের সঙ্গে মেসির তুলনা
  • বিশ্বকাপ জিতলেন মেসি

স্বপ্ন পূরণের রাত। ফাইনালের (FIFA World Cup Final) শেষ ল্যাপে জয় ছিনিয়ে নেওয়া। কোথাও যেন মিলিয়ে দিচ্ছে দুই মহাতারকাকে। আজ থেকে ঠিক ১১ বছর আগে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল (Team India)। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জন্য সে বার বিশ্বকাপ জিততে মরিয়া ছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। আর এবার মেসির জন্য প্রাণপাত লড়াই করলেন এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজরা। 

বিশ্বকাপ জেতার আগেই ক্রিকেটের ঈশ্বর তকমা পেয়েছিলেন সচিন। মেসিও বিশ্বকাপ জিতে সেই পর্যায়ে পৌঁছে গেলেন। ব্যালন ডি ওর, কোপা আমেরিকা, ফাইনালেসিমা সবটাই জেতা হয়ে গিয়েছিল। ট্রফি ক্যাবিনেটটা তবুও যেন ফাঁকা। বিশ্বকাপ হাতের কাছে এসেও ধরা দেয়নি। ২০১৮ সালে ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ। অবসর নিয়ে নিয়েছিলেন। তবুও অধরা স্বপ্নের জন্য ফের ফিরলেন মাঠে। এরপর থেকে একেবারে বদলে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার। ধরা দিল একের পর এক সাফল্য।

সচিনের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এক রকম। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা, ১০০টা সেঞ্চুরি, একের পর এক সিরিজ সেরার পুরষ্কার সবটাই ছিল। তবুও অধরাই থেকে গিয়েছিল বিশ্বকাপটা। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবুও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় তাদের। সেই অধরা স্বপ্ন পূরণ হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে সেই ফাইনাল জিতে সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়েন সচিন। এ দিনও ঠিক সেটাই হল। মেসিও সতীর্থদের কাঁধে চেপেই মাঠ ছাড়লেন। 

মিল আরও রয়েছে। অমিলও প্রচুর। বিশ্বকাপ জেতার পর মেসি-মার্টিনেজদের অভিনন্দন জানালেন সচিন। সোশ্যাল মিডিয়া ক্রিকেটের ঈশ্বর লিখলেন, 'লিও মেসির জন্য, বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাকে অভিনন্দন। যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিল, তারপর দুরন্ত প্রত্যাবর্তন। বিশেষভাবে বলব এমিলিয়ানো মার্টিনেজের কথা। অতিরিক্ত সময়ের শেষ দিকে দুরন্তভাবে গোল বাঁচালেন। তখনই মনে হয়েছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।'  

Advertisement

৯০ মিনিটের ম্যাচ ২-২ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ফের সেই গোল শোধ দিয়ে দেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে ম্যাচ বের করে আনেন এমিলিয়ানো মার্টিনেজ। ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। 


ফ্রান্সের হয়ে এই ম্যাচে এমবাপে হ্যাটট্রিক করেন এবং লিওনেল মেসি দুটি গোল করেন। পেনাল্টি শুটআউটে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা। লিওনেল মেসির জন্য এটা একেবারেই একটি বিশেষ মুহূর্ত। কারণ এটি ছিল তাঁর শেষ বিশ্বকাপ। লিওনেল মেসিকে বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসাবে বিবেচনা করা হয়, এতদিন পর্যন্ত তিনি সবকিছুই জিতেছেন। কিন্তু বিশ্বকাপ জেতার স্বাদ পেলেন এবারে।  

Read more!
Advertisement
Advertisement