Advertisement

Ghana Witch Doctor Prediction: ওঝার মুখে ঝামা ঘষল আর্জেন্টিনা, মেসিকে নিয়ে করা দাবিও জলে গেল

মেসি নাকি ৬টার বেশি গোল করতে পারবেন না এবারের বিশ্বকাপে। আর্জেন্টিনাকে নাকি বিদেয় করবে কেপ ভার্দে। বড় বড় 'বাতেলা' দেওয়া ঘানার ওঝাকে বুড়ো আঙুল দেখিয়ে শেষ ১৬-তে পৌঁছে গেল নীল-সাদা জার্সিধারীরা।

ঘানার ওঝার পূর্বাভাস জলে গেল ঘানার ওঝার পূর্বাভাস জলে গেল
Aajtak Bangla
  • মিয়ামি,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 8:35 AM IST
  • মেসি নাকি ৬টার বেশি গোল করতে পারবেন না
  • আর্জেন্টিনাকে নাকি বিদেয় করবে কেপ ভার্দে
  • ঘানার ওঝাকে বুড়ো আঙুল দেখিয়ে জিতলেন মেসিরা

বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অতিরিক্ত সময় পর্যন্ত গড়িয়েছে ম্যাচ। টানটান উত্তেজনায় কেটেছে খেলার প্রতিটা মুহূর্ত। তবে শেষে হাসি হেসেছেন মেসিরাই। পৌঁছে গিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। তবে ঘানার সেই ওঝা পূর্বাভাস দিয়েছিলেন, এই কেপ ভার্দের কাছে আটকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে নীল-সাদা জার্সিধারীদের। এমনকী, মেসিও ৬ গোলেই এবারের বিশ্বকাপে থেমে যাবেন বলেও দাবি করেছিলেন জনপ্রিয় ওই ওঝা। শেষ পর্যন্ত তাঁর পূর্বাভাস ভুল প্রমাণিত হওয়ায় উচ্ছ্বসিত আর্জেন্টাইন ভক্তরা। কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।

বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর ম্যাচে ঘানার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড। সেই ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের অবিশ্বাস্য গোলমিসের পর থেকেই এবারের বিশ্বকাপে চর্চায় এসেছেন ঘানার তথাকথিত জাদুকর। লোকমুখে প্রচার হয়েছে, তিনি নাকি খেলোয়াড়দের উপর তুকতাক করছেন, অভিশাপ দিচ্ছেন টিমগুলিকে। 

কে এই ওঝা?
ঘানার আধ্যাত্মিক গুরু নানা কওয়াকু বোনসাম। তিনি নাকি ম্যাচের আগে হ্যারি কেনের উপর তুকতাক করেছিলেন। ফলস্বরূপ অধিনায়ক গোল করতে ব্যর্থ হন। আর তারপরই ওঝার পূর্বাভাসের তালিকায় আসে আর্জেন্টিনা। ৪ জুলাই মায়ামিতে আর্জেন্টিনা ও কেপ ভার্দের রাউন্ড অফ ৩২ ম্যাচের পূর্বাভাস দিতেই আতঙ্কিত হয়ে পড়েন ফ্যানেরা। 

ঘানার সেই ওঝা দাবি ছিল, কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির দল। তিনি বলেছিলেন, 'রাউন্ড অফ ৩২ ম্যাচে কেপ ভার্দেই বিদেয় করবে আর্জেন্টিনাকে।' এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, 'মেসি এবারের বিশ্বকাপে ৬টার বেশি গোল করতেই পারবেন না।'

ভুল প্রমাণিত হলেন ওঝা
ওঝার সমস্ত তুকতাক, সমস্ত পূর্বাভাসই জলে চলে গেল। মিয়ামিতে নিজের ক্লাবের ঘরের মাঠে দেশের জার্সিতে ত্রাতা হলেন সেই মেসিই। শুধু গোল করে ওঝার পূর্বাভাস ভুল প্রমাণ করলেন তা-ই নয়, গোল করিয়ে আর্জেন্টিনাকে তুললেন প্রি-কোয়ার্টারে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে তিনিই এখন একমাত্র খেলোয়াড় যিনি ৩০টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপে ২০টি গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড়ও হয়েছেন লিওনেল মেসি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement