
ভারতের বিরুদ্ধে শেষ টেস্টের শেষ দিনের খেলা শুরু হতে চলেছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া এখনও ৮৮ রানে পিছিয়ে রয়েছে। ভারতের দরকার ১০ উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে এই ম্যাচে জিততে হবে টিম ইন্ডিয়াকে নয়ত তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।
ড্র হয়ে গেল চতুর্থ টেস্ট
ড্র হল আহমেদাবাদ টেস্ট। চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় ভারতীয় দলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। আর এবার ঘরের মাঠে সিরিজ জিতল ভারতীয় দল।
দ্বিতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া
সেঞ্চুরি হাতছাড়া করলেন ট্রেভিস হেড। ৯০ রান করে আউট হেড। উইকেট নিলেন অক্ষর প্যাটেল। ১৫৩ রানে ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
১০০ করে ফেলল অস্ট্রেলিয়া
মাত্র ১ উইকেট হারিয়েই ১০০ করে ফেলল অজিরা। ১১১ রান করে ফেলেছে তারা। ২০ রানে এগিয়ে গেল অজিরা।
উইকেট তোলার লক্ষ্যে ভারত
২ রনে লিড দিয়ে দিল অজিরা। ১ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে অস্ট্রেলিয়া। উইকেটের খোঁজে ভারতীয় দল।
৭৭ রান করে ফেলল অস্ট্রেলিয়া
১ উইকেট হারিয়ে ৭৭ রান করে ফেলল অস্ট্রেলিয়া। ১৪ রানে পিছিয়ে তারা। দ্রুত উইকেট তুলতে পারবে ভারত?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
শেষ ওভারে উইলিয়ামসনের সেঞ্চুরিতে রুদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ডের, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল ভারতীয় দল।
উইকেট পেলেন অশ্বিন
১৪ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া। ভারত এখনও এগিয়ে ৭৪ রানে। ৬ রান করে আউট হলেন কুনেমান।