Advertisement

India vs Australia 3rd T20I: হায়দরাবাদেও বর্ষার চোখ রাঙানি, IND vs AUS নির্ণায়ক ম্যাচ হবে?

নাগপুরে বৃষ্টির জন্য আট ওভারের ম্যাচ হয়। সেই ম্যাচে ভারত আবার ছয় উইকেটে জিতে যায়। রবিবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা ম্যাচ। 

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামরাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2022,
  • अपडेटेड 1:19 PM IST
  • বৃষ্টি হতে পারে হায়দরাবাদেও
  • শেষ ম্যাচ নিয়ে সংশয়

২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে তৃতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। প্রথম দুই ম্যাচের মধ্যে একটি করে জিতেছে দুই দল। প্রথম ম্যাচে মোহালিতে চার উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। এরপরের ম্যাচে নাগপুরে বৃষ্টির জন্য আট ওভারের ম্যাচ হয়। সেই ম্যাচে ভারত আবার ছয় উইকেটে জিতে যায়। রবিবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা ম্যাচ। 

হায়দরাবাদের আবহাওয়া কেমন থাকবে
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও বৃষ্টি কিছুটা বিঘ্নিত ঘটাতে পারে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা প্রায় ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। ১৯ কিমি/ঘন্টা বেগে বাতাস বইবে। প্রায় ৫৯% মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে ৫৫ শতাংশ। হায়দরাবাদে বিকেল ৫টার দিকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা খুবই কম। টস জিতে যে কোনও দল অবশ্যই বিনা দ্বিধায় ব্যাট করতে চাইবে।

 

ফর্মে ফিরতে চাইবেন চাহাল-হর্ষল     
ম্যাচে সবার নজর থাকবে হর্ষাল প্যাটেল এবং যুজবেন্দ্র চাহালের দিকে। প্রথম দুই ম্যাচে এরা খুব বেশি নজর কাড়তে পারেনি। ভারত নাগপুরে জিতে সিরিজে সমতা নিয়ে এলেও রোহিতদের চিন্তা হর্ষল ও চাহালের ফর্ম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই তারকার ফর্ম ফিরে আসা ভারতীয় দলের জন্য খুব জরুরী। জসপ্রীত বুমরার ফিরে আসা ভারতের জন্য সুখবর। তবে আরেক ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের খারাপ ফর্মও উদ্বেগের বিষয়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাদ যেতে হয় ভুবনেশ্বরকে।

সবার চোখ থাকবে কোহলি-রাহুলের দিকে
ব্যাটিংয়ে রোহিত, কেএল রাহুল এবং বিরাট কোহলিদের তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সূর্যকুমার যাদবও শেষ ম্যাচে ভাল পারফর্ম করতে পারেননি। তবে এটা স্বস্তির বিষয় যে হার্দিক পান্ডিয়া ধারাবাহিক ভাবে ভাল খেলছেন। ভারতের ব্যাটসম্যানদের আরেকটি দুর্বলতা হল লেগ স্পিন, যেটা অ্যাডাম জাম্পা দারুণ ভাবে কাজে লাগাচ্ছেন।

Advertisement

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরা, উমেশ যাদব।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ড্যানিয়েল সামস, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা ।

Read more!
Advertisement
Advertisement