Advertisement

India vs Brazil: শুভেন্দুর সঙ্গে ডিনার করবেন ভিনিসিয়াসরা, ব্রাজিল ম্যাচের টিকিটে Buy 1 Get 1 Free অফার

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ভারতীয় টিম। তার আগে ভিনিসিয়াসরা ডিনার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। পাশাপাশি তাদের দেওয়া হবে 'স্টেট গেস্ট' সম্মান। টিকিটেও রয়েছে দুর্দান্ত অফার।

ভারত-ব্রাজিল মেগা ম্যাচভারত-ব্রাজিল মেগা ম্যাচ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 10:53 AM IST
  • ব্রাজিলের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ভারতীয় টিম
  • ভিনিশিয়াসরা ডিনার করবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে
  • মেগা ম্যাচের টিকিটেও রয়েছে দুর্দান্ত অফার

বাংলার ফুটবলের ঐতিহাসিক দিন হতে চলেছে ৩ অক্টোবর। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ভারতীয় টিম। শহরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ভিনিসিয়াস জুনিয়ার সহ তারকা খচিত ব্রাজিল দলকে অভ্যর্থনা জানাতে নানা প্রস্তুতি রয়েছে রাজ্য সরকারেরও। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিনার করবেন বিশ্বচ্যাম্পিয়নরা। আর কী কী চমক থাকছে? 

সরকারি মর্যাদা
ভিনিসিয়াসদের দেওয়া হবে 'স্টেট গেস্ট' সম্মান। ২ অক্টোবর সন্ধ্যায় রাখা হয়েছে বিশেষ নৈশভোজের আসর। সেখানে ব্রাজিল এবং উরুগুয়ের জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ডিনার করবেন শুভেন্দু অধিকারী। সংবর্ধনাও দেওয়া হবে খেলোয়াড়দের। 

৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে খেলার পর ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। 

চাঁদের হাট
মাঠে এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। থাকবেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। এছাড়াও নানা বিশিষ্ট কলাকুশলীদেরও দেখা যাবে গ্যালারিতে। দর্শকদের বিপুল ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তার উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। ম্যাচ ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেগা এই ম্যাচের জন্য সাজিয়েও তোলা হয়েছে যুবভারতীকে। 

 একটা কিনলে, একটা ফ্রি! 
ফুটবলপ্রেমীদের জন্য বড় অফার নিয়ে হাজির স্টাইল বাজার। তাদের ঘোষণা অনুযায়ী, একটি টিকিট কিনলেই সঙ্গে মিলবে আরও একটি টিকিট একেবারে বিনামূল্যে। অর্থাৎ, এক টিকিটের খরচেই দু’জন মিলে যুবভারতীতে বসে উপভোগ করা যাবে মেগা ম্যাচ। 

যুবভারতী ক্রীড়াঙ্গনের দর্শকাসন ৬০ হাজারের বেশি। তারকাদের সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না শহরের ফুটবলপ্রেমীরা। এক টিকিটের সঙ্গে আর একটি টিকিট বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকায় উল্লসিত তারা। 

এখনও পর্যন্ত কত টিকিট বিক্রি হয়েছে, সেই সংখ্যা প্রকাশ্যে আনেননি রাজ্যের ক্রীড়ামন্ত্রী। জানা গিয়েছে, অতিরিক্ত দামের জন্য মাত্র ৪০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। যে কারণে ম্যাচের আগে গ্যালারি ভরাতে নানা অফার দেওয়া হচ্ছে। একইসঙ্গে জাল টিকিট কিংবা কোনও ধরনের কারচুপি আটকানোর ব্যবস্থাও করা হচ্ছে। ম্যাচের আগে স্টেডিয়ামে তৈরি হচ্ছে নতুন ডাগআউট। গোলপোস্টের দু’দিকে বসানো হবে জায়ান্ট LED স্ক্রিন।  নিরাপত্তাতেও থাকছে কড়া ব্যবস্থা। প্রথমে মূল প্রবেশপথে, মূল বিল্ডিংয়ে ঢোকার আগে এবং সবশেষে মূল স্টেডিয়ামে প্রবেশের সময়ে হবে চেকিং। প্রতিটি র‌্যাম্পে নম্বর থাকবে, যাতে দর্শকরা নিজেদের আসন সহজেই খুঁজে নিতে পারেন।

Advertisement

প্রায় ২০০০ পুলিশকর্মী মোতায়েন থাকবে। জল, খাবার, ছাতা, ধারালো বা নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে ঢোকা যাবে না। টিফো, ফেস্টুন বা পোস্টার নিয়েও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে স্টেডিয়ামের ভিতরে পানীয় জল ও খাবারের ব্যবস্থা থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement