Advertisement

IND vs BRA Ticket Price: ১০০০ টাকায় যুবভারতীতে ব্রাজিল ম্যাচের টিকিট? জানুন কীভাবে কাটবেন

আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। সকলেরই জানার আগ্রহ এই ম্যাচের টিকিটের দাম কত হবে? সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে তো? টিকিট কীভাবেই বা কাটা যাবে? রইল বিস্তারিত আপডেট...

ভারত-ব্রাজিল ম্যাচে টিকিটের দাম কত? ভারত-ব্রাজিল ম্যাচে টিকিটের দাম কত?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 12:08 PM IST
  • ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত
  • এই ম্যাচের টিকিটের দাম কত হবে?
  • টিকিট কীভাবেই বা কাটা যাবে?

পুজোর মুখে বাংলার ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উৎসাহের কারণ রয়েছে। কারণ সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে খেলতে আসছে ব্রাজিল টিম। আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। সকলেরই জানার আগ্রহ এই ম্যাচের টিকিটের দাম কত হবে? সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে তো? টিকিট কীভাবেই বা কাটা যাবে? 

শুধু ব্রাজিল নয়, পরপর ৩টি আন্তর্জাতিক টিমের বিরুদ্ধে খেলবে ভারত। প্রথমে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শ্রী কান্তিবীরা স্টেডিয়ামে পানামা, তারপর ৩ এবং ৬ অক্টোবর যুবভারতীতে খেলতে আসছে যথাক্রমে ব্রাজিল এবং উরুগুয়ে। এই ম্যাচগুলির সংগঠক AIFF। তবে লজিস্টিক্স অর্থাৎ যাবতীয় আয়োজনের দায়িত্বে থাকছে রাজ্যের BJP সরকার। যদিও টিকিটের দাম AIFF-ই ঠিক করবে। জানা গিয়েছে, ডিসট্রিক্ট অ্যাপের সঙ্গে এই টিকিট বিক্রি নিয়ে ২৫ কোটি টাকার চুক্তি হয়েছে AIFF-এর। এই অ্যাপের মাধ্যমেই বিক্রি হবে ব্রাজিল সহ বাকি ম্যাচগুলির টিকিট। 

পানামা, ব্রাজিল, উরুগুয়ে ম্যাচ আয়োজনের জন্য ৮০ কোটি টাকার মতো খরচ হবে বলে সূত্রের খবর। যদিও স্পনসরের নাম এখনও জানা যায়নি।

টিকিটের দাম কত হবে?
টিকিটের দাম এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও ক্রীড়া সংবাদমহল সূত্রে খবর, ন্যূনতম টিকিটের দাম হতে পারে ৩ হাজার টাকা। টিকিটের সর্বোচ্চ দাম হতে পারে ২৫ হাজার টাকা। যেগুলি VIP এবং হসপিটালিটি বক্সের।

১০০০ টাকাতেও মিলবে টিকিট? 
সূত্রের খবর, একটি টিকিট থাকতে পারে ১০০০ টাকার। কিন্তু কারা পাবে সেই টিকিট? জানা যাচ্ছে, একটি লিমিটেড নম্বরের কিছু টিকিট এক হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। অ্যাপে সেই টিকিট বিক্রি শুরু হলে অনুমান করা হচ্ছে আধ ঘণ্টা বা ওই সময়ের মধ্যেই তা ফুরুৎ হয়ে যেতে পারে। কারণ ফুটবলপ্রেমীদের মধ্যে ব্রাজিল ম্যাত ঘিরে তেমনই উৎসাহ রয়েছে। 

তবে জানা গিয়েছে, IFA ক্লাবগুলিকেও ফ্রি টিকিট না দিয়ে এই হাজারের টিকিট দেওয়া হতে পারে। প্লেয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, যারা দেশের জার্সিতে খেলেছেন, তাদেরও ফ্রি টিকিট দেওয়ার কথা বলা হয়েছে। ফলত সাধারণ মানুষের জন্য হাজার টাকার টিকিট শেষ পর্যন্ত রাখা হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ক্রীড়ামহলের অনুমান, এই ম্যাচ নিয়ে উৎসাহ এবং উদ্দীপনা দেখে, ফুটবলারদের আরও চাঙ্গা করতে নাগালের মধ্যেই সাধারণ মানুষের জন্য টিকিটের দাম রাখতে পারে AIFF। 

Advertisement

কীভাবে টিকিট কাটা যাবে?
দর্শকরা টিকিট কাটতে পারবেন ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে। ইতিমধ্যেই সেই অ্যাপে ভারত-ব্রাজিল ম্যাচের আলাদা উইন্ডো তৈরি হয়ে গিয়েছে। টিকিট বিক্রি শুরু হলেই যাতে সকলে জানতে পারেন, তার জন্য নোটিফাই মি অপশনও দেওয়া হয়েছে অ্যাপে। তবে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, তা এখনও জানানো হয়নি। মোবাইলে অ্যাপের সাহায্যে সহজেই কাটা যাবে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট। 

সূত্রের খবর, ৩০ সেপ্টেম্বর রাতেই ভিনিশিয়াস জুনিয়াররা কলকাতায় পা রাখবেন। তবে শধু খেলোড়াররাই নয়, ব্রাজিল টিমের সঙ্গে আসবে ৯৬ জনের টিম। অস্ট্রেলিয়া থেকে প্রাইভেট জেটে আসবেন তাঁরা। ভিনিশিয়াসরা অধিকাংশই হোটেলে আলাদা আলাদা রুমে থাকবেন। সঙ্গে থাকবে তাঁদের জিমের সামগ্রী। ক্রীড়া সাংবাদিকমহল সূত্রে খবর এমনটাই। ফলে কোন হোটেলে তাঁদের থাকলে সুবিধা হয়, কোন মাঠে তাঁরা প্র্যাকটিস করতে পারবেন, এই বিষয়গুলি খতিয়ে দেখতেই অগাস্টে ঘুরে গিয়েছেন তাঁদের টেকনিক্যাল টিম। 

 

Read more!
Advertisement
Advertisement