Advertisement

India vs Brazil At Yava Bharati: যুবভারতীতে ভারত VS ব্রাজিল ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

৩ অক্টোবর ভারত-ব্রাজিল মহারণ। সেই ঐতিহাসিক ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কত হতে পারে এই ম্যাচের টিকিট? জানতে উদগ্রীব সকলেই। বড় আপডেট মিলল...

ভারত-ব্রাজিল ম্যাচে টিকিটের দাম কত? ভারত-ব্রাজিল ম্যাচে টিকিটের দাম কত?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Aug 2026,
  • अपडेटेड 12:37 PM IST
  • ৩ অক্টোবর ভারত-ব্রাজিল ম্যাচ
  • কত হতে পারে এই ম্যাচের টিকিট?
  • বড় আপডেট মিলল...

৩ অক্টোবর ইতিহাস তৈরি হতে চলেছে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে। ব্রাজিল টিম ভারতে আসছে এবং তাঁরা কলকাতায় খেলবে, এই ঐতিহাসিক স্টেডিয়ামে। টগবগ করে ফুটছেন ব্রাজিল তথা ফুটবলপ্রেমীরা। সকলেই উদগ্রীব হয়ে জানতে চাইছেন, ব্রাজিল ম্যাচের টিকিটের দাম কত হবে। এই নিয়ে এবার বড়সড় আপডেট চলে এল। 

জানা যাচ্ছে, বৃহস্পতিবারই ব্রাজিলের টেকনিক্যাল টিম আসছে কলকাতায়। ৫-৬ জনের একটি টিম আসবে শহরে। তারা খতিয়ে দেখবে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং প্র্যাকটিস মাঠ। পাশাপাশি কোন হোটেলে ব্রাজিল টিম এসে ম্যাচের আগে থাকবে, তা-ও সরিজমিনে দেখে যাবে এই টেকনিক্যাল টিম। 

সূত্রের খবর, ৩০ সেপ্টেম্বর রাতেই ভিনিশিয়াস জুনিয়াররা কলকাতায় পা রাখবেন। তবে শধু খেলোড়াররাই নয়, ব্রাজিল টিমের সঙ্গে আসবে ৯৬ জনের টিম। অস্ট্রেলিয়া থেকে প্রাইভেট জেটে আসবেন তাঁরা। ভিনিশিয়াসরা অধিকাংশই হোটেলে আলাদা আলাদা রুমে থাকবেন। সঙ্গে থাকবে তাঁদের জিমের সামগ্রী। ক্রীড়া সাংবাদিকমহল সূত্রে খবর এমনটাই। ফলে কোন হোটেলে তাঁদের থাকলে সুবিধা হয়, কোন মাঠে তাঁরা প্র্যাকটিস করতে পারবেন, এই বিষয়গুলি খতিয়ে দেখতেই বৃহস্পতিবার শহরে তাঁদের টেকনিক্যাল টিম পৌঁছে যাবে। 

টিকিটের দাম এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও ক্রীড়া সংবাদমহল সূত্রে খবর, ন্যূনতম টিকিটের দাম হতে পারে ৩ হাজার টাকা। টিকিটের সর্বোচ্চ দাম হতে পারে ২৫ হাজার টাকা। যেগুলি VIP এবং হসপিটালিটি বক্সের। 

উল্লেখ্য, জানা যাচ্ছে, ১৫ সেপ্টেম্বরের পর থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গন বন্ধ করে দেওয়া হবে। মাঠের পরিচর্যা হবে ব্রাজিল ম্যাচের জন্য। কীভাবে সবুজ গালিচার যুবভারতী তৈরি করা হবে তার জন্য ব্রাজিলের টেকনিক্যাল টিমের থেকে পরামর্শও মিলবে। 

 

Read more!
Advertisement
Advertisement