
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হঠাৎ ক্যাপ্টেন বদল। আইপিএল-এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে কী হল হার্দিক পান্ডিয়ার? কেন ক্যাপ্টেন দলে নেই? এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব।
কেন দলে নেই হার্দিক?
হার্দিকের শরীর ভাল না থাকায়,কোনওরকম ঝুঁকি না নিয়ে অধিনায়ককে বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিকের পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার। এই ম্য়াচে জিতলে টানা দুটো খেলায় জিতবে মুম্বই। দিল্লি ক্য়াপিটলসও টানা দুটো ম্যাচে জয়ের লক্ষ্যে ঘরের মাঠে নামছে। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ জিতে অভিযান শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দিল্লিও তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। এই ম্যাচভ জিতে শীর্ষস্থান দখলের লড়াইয়ে এগিয়ে যেতে চাইবে তারাও। ফলে হাড্ডাহাড্ডি মুয়াচের অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমী জনতা।
দ্বিতীয় ম্যাচে দলে একাধিক বদল করেছে মুম্বই
হার্দিকের পরিবর্তে এদিন মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে খেলছেন দীপক চাহার। কিউয়ি পেসার ট্রেন্ট বোল্টের জায়গায় কোর্বিন বোস ও ঘাঝানফারের জায়গায় খেলছেন কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার। টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
চলতি মরসুমের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। দিল্লি ক্যাপিটালসও তাদের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে। এই ম্যাচে দুই দলই তাদের জয়ের ধারা বজায় রাখতে চাইবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স জোরাল প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। দল দুটি এখন পর্যন্ত ৩৭টি ম্যাচ খেলেছে। এই সময়ে মুম্বই ইন্ডিয়ান্স ২১টি ম্যাচে জয় পেয়েছে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস জিতেছে ১৬টি ম্যাচ।
দিল্লি ক্যাপিটালস প্লেয়িং ১১: কেএল রাহুল (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, নীতীশ রানা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, অক্ষর প্যাটেল (অধিনায়ক), বিপ্রজ নিগম, লুঙ্গি এ নগিডি, কুলদীপ যাদব, মুকেশ কুমার এবং টি নটরাজন।
মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়িং ১১: রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, দীপক চাহার, করবিন বোশ এবং জাসপ্রিত বুমরাহ।