Advertisement

IPL 2026: ডেবিউ হতে পারে পাথিরানার, SRH-এর বিরুদ্ধে KKR-এর দল কেমন?

পরপর দুই ম্যাচ জিতে কিছুটা হলেও ভাল জায়গায় পৌঁছে গিয়েছে কেকেআর। এখনও তাদের সামনে খোলা রয়েছে প্লে অফের রাস্তা। রবিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এখন পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি তাতে প্লে অফে যেতে হলে সব ম্যাচ জিততে হবে অজিঙ্কা রাহানেদের। অন্যদিকে প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দরাবাদ তাদের জয়ের ধারা বজায় রাখতে মরিয়া।

কেকেআর দল ও মাথিশা পাথিরানাকেকেআর দল ও মাথিশা পাথিরানা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 11:52 AM IST

পরপর দুই ম্যাচ জিতে কিছুটা হলেও ভাল জায়গায় পৌঁছে গিয়েছে কেকেআর। এখনও তাদের সামনে খোলা রয়েছে প্লে অফের রাস্তা। রবিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এখন পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি তাতে প্লে অফে যেতে হলে সব ম্যাচ জিততে হবে অজিঙ্কা রাহানেদের। অন্যদিকে প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দরাবাদ তাদের জয়ের ধারা বজায় রাখতে মরিয়া।

এই ম্যাচে সুযোগ পেতে পারেন মাথিশা পাথিরানা। এ মরসুমে চোটের জন্য এখনও একটাও ম্যাচ খেলতে পারেননি শ্রীলঙ্কার এই বোলার। হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে রুখতে পাথিরানার 'ডেথ ওভার' স্পেল কেকেআরের প্রধান অস্ত্র হতে পারে। এর পাশাপাশি ওপেনেও বদল হতে পারে। পাথিরানা খেললে বসতে হতে পারে টিম সাইফার্টকে।
 
অরেঞ্জ আর্মি দলের জন্য মরসুমের শুরুটা ছিল বেশ হতাশাজনক। প্রথম চারটি ম্যাচের তিনটিতেই তারা পরাজিত হয়েছিল। তবে বোলিং বিভাগে আমূল পরিবর্তন এনে তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে টানা পাঁচটি ম্যাচে জিতে ছন্দে রয়েছে কামিন্স ব্রিগেড। রবিবারের ম্যাচে জয় পেলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে দখল করার সুযোগ পাবে।

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সও দীর্ঘ লড়াইয়ের পর ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে। প্রথম ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি হারলেও শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে তারা। বিশেষ করে গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে সুপার ওভারে হারিয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। 

হায়দরাবাদের এই পিচ বরাবরই ব্যাটারদের স্বর্গ হিসেবে পরিচিত। চলতি আইপিএলে এখানে প্রথম ইনিংসের গড় রান ২০২। পরিসংখ্যান বলছে, যে দল প্রথমে ব্যাট করে বড় রান সংগ্রহ করতে পেরেছে, তারাই অধিকাংশ ম্যাচে জয়ী হয়েছে। তাই টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০০-এর বেশি রান তোলাই হবে দুই দলের প্রাথমিক লক্ষ্য।

সব মিলিয়ে রবিবারের এই লড়াইয়ে একদিকে যেমন হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং ও কামিন্সের তুখোড় নেতৃত্ব থাকবে, অন্যদিকে থাকবে কেকেআরের ঘুরে দাঁড়ানোর জেদ। অভিষেক শর্মা ও ট্রেভিস হেডের মতো ব্যাটারদের বিপক্ষে পাথিরানা বা সুনীল নারিনরা কতটা সফল হন, তার ওপরই নির্ভর করছে এই ম্যাচের ভাগ্য। হায়দরাবাদের মাঠে এক হাই-ভোল্টেজ ক্রিকেট যুদ্ধের অপেক্ষায় এখন ভক্তরা।

Advertisement

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ইশান কিষাণ (উইকেটকিপার), হেনরিক ক্লাসেন, সলিল অরোরা (উইকেটকিপার), অনিকেত বর্মা, নীতিশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষ দুবে, প্রফুল্ল হিঙ্গে, ইশান মালিঙ্গা। ইমপ্যাক্ট প্লেয়ার: সাকিব হুসেন

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, অনুকূল রায়, রমনদীপ সিং, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: মাথিশা পাথিরানা


 

Read more!
Advertisement
Advertisement