Advertisement

IPL 2026 Live Streaming: আজ থেকে শুরু হচ্ছে IPL, কখন কীভাবে দেখবেন RCB vs SRH ম্যাচ?

আজ থেকেই শুরু হচ্ছে আইপিএল। টি২০ বিশ্বকাপ জেতার পর, ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সকলের। আজ পেরথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ।

বিরাট কোহলি ও ঈষান কিষাণবিরাট কোহলি ও ঈষান কিষাণ
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 10:23 AM IST

আজ থেকেই শুরু হচ্ছে আইপিএল। টি২০ বিশ্বকাপ জেতার পর, ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সকলের। আজ পেরথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ।

কোহলির উপর নজর থাকবে, কামিন্সকে ছাড়াই খেলবে হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স এই টুর্নামেন্টের প্রথম কয়েকটা ম্য়াচ খেলতে পারবেন না। সেই জায়গায় ঈশান কিষানকে অধিনায়ক পদে নির্বাচন করা হয়েছে। যদিও হায়দরাবাদের ব্যাক-আপ বিকল্প খুব একটা ভরসাযোগ্য নয় বলেই অনেকে মনে করছেন। ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, হর্ষল প্য়াটেল এবং হর্ষ দুবেকে পাটা উইকেটে যথেষ্ট চ্য়ালেঞ্জের মুখে পড়তে হবে।
দুটো দলেরই ব্যাটিং ব্রিগেডকে এই দুর্বলতা ঢাকতে হবে। আরসিবি-র কাছে বিরাট কোহলি, টিম ডেভিড, ফিল সল্ট, জেকব বেথেল, অধিনায়ক রজত পতিদার এবং রোমারিও শেফার্ডের মতো ব্যাটার রয়েছে। অন্যদিকে, সানরাইজার্সের কাছেও ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান এবং হেনরিক ক্লাসেনের মতো দাপুটে ব্যাটার রয়েছে। 

কীভাবে দেখবেন ম্যাচ?
জিও হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ফ্রিতে আইপিএল দেখার সুযোগ নেই দর্শকদের সামনে। টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। সাতটায় হবে টস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন সমর্থকরা। 

বদলা নিতে চাইবে আরসিবি
২০২৪ সিজনে একাধিক রেকর্ড করেছে হায়দরাবাদ। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৪ বলে ১০০ রান করে দলটি। এছাড়া গতবার আরসিবি-এর সঙ্গে যখন দেখা যায়, তখন ২৩১ রান করে সানরাইজার্স। সেই ম্যাচে ৪৮ বলে ৯৪ রান করেন ঈশান। আর সেই ম্যাচটি ৪২ রানে হেরে যায় আরসিবি। তাই এবার আরসিবি চাইবে বদলা নিতে।
 

পরিসংখ্যান কী বলছে?
এই দুই দল ২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেখানে আরসিবি জিতেছে মাত্র ১১ বার। আর হায়দরাবাদ জিতে নিয়েছে ১৪টি ম্যাচ। শুধু একটি ম্যাচ ড্র হয়েছে।

Read more!
Advertisement
Advertisement