Advertisement

IPL 2026 Mohammed Shami: জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না, IPL-এর মধ্যেই অবসর নেবেন? জানিয়ে দিলেন শামি

এ বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামবেন শামি। কিন্তু তারপরেও জাতীয় দলে ব্রাত্য থাকার কারণে মুখ খুললেন তিনি। এক সাক্ষাৎকারে শামি বলেন, 'অবসর নিয়ে এখনই কিছু ভাবছি না। যখন ক্লান্ত লাগে, তখন বিরতি নিই। যদি কোনও দিন একঘেয়ে লাগে, তখন অবসর নেব।'

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 2:04 PM IST

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর জাতীয় দলে জায়গা হয়নি মহম্মদ শামির। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করলেও, দেশের হয়ে ডাক পাচ্ছেন না ভারতীয় দলের এই তারকা পেস বোলার। চলতি মরসুমে বাংলার হয়ে দুরন্ত ফর্মে ছিলেন শামি। নিয়েছেন ৬৭টি উইকেট। তারপরেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে সুযোগ হয়নি তাঁর। এ বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামবেন শামি। কিন্তু তারপরেও জাতীয় দলে ব্রাত্য থাকার কারণে মুখ খুললেন তিনি। এক সাক্ষাৎকারে শামি বলেন, 'অবসর নিয়ে এখনই কিছু ভাবছি না। যখন ক্লান্ত লাগে, তখন বিরতি নিই। যদি কোনও দিন একঘেয়ে লাগে, তখন অবসর নেব।'

কবে অবসর নেওয়ার প্ল্যান শামির?
তিনি আরও বলেন যে, অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের হবে। দলে সুযোগ পাওয়া, বয়স বা চোটের কারণে নয়। শামি যোগ করেন, 'আপনি যদি অবসরের কথা ভাবেন, তার মানে আপনি ক্লান্ত। আর ক্লান্ত হলে আপনি বিরক্ত। আমি আগেও বলেছি যে, যেদিন ঘুম থেকে উঠে আমার একঘেয়ে লাগবে, সেদিন আমি ক্রিকেট ছেড়ে দেব।'

লখনউয়ের হয়ে সেরাটা দেওয়াই লক্ষ্য
অবসর জল্পনা উড়িয়ে দিয়ে নিজের ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্ট করে জানালেন শামি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামার আগে তিনি বললেন, 'বোলার হিসাবে নিজের একশ শতাংশ দিতে চাই। দলের এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই আমার লক্ষ্য। এখনও নিজের খেলাটা উপভোগ করছি। লখনউ আমার উপর ভরসা করেছে, সেই ভরসার মূল্য দিতে চাই। আসল হল তৃপ্তি পাওয়া। সেটা অনুশীলনে হোক বা ম্যাচে। গত বছর ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন মহম্মদ শামি।' 

২০২৩ মরসুমে দারুণ ছন্দে ছিলেন শামি
২০২৩ সালে গুজরাত টাইটানসের হয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি। এবার জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে আইপিএলে নিজের সেরাটা দিতে চান ভারতের এই তারকা পেসার।

Read more!
Advertisement
Advertisement