
এ মরসুমে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়ার পরেই পারফরম্যান্সে ব্যাপক প্রভাব পড়েছে তাঁর পারফরম্যান্সে। ফিনিশার থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটার। এ মরসুমে মাত্র দুইবার ৩০-এর গন্ডি পেরিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর রান ছিল ২৫ বলে ৩৫। মুম্বইয়ের বিরুদ্ধে ২১ বলে ৩৩। এই দু'বারই দুই অঙ্কের রান করতে পেরেছিলেন রিঙ্কু।
কেন এবারে ব্যর্থ রিঙ্কু?
প্রশ্ন উঠছে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পরেই কি ব্যর্থতা? তবে বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে রয়েছে ব্যাটিং অর্ডারে পরিবর্তন ও তাড়াহুড়ো। মূলত ফিনিশার হিসেবেই পরিচিত রিঙ্কু। এ বার তাঁকে নামতে হচ্ছে পাঁচ বা ছয়ে। শুরুতে KKR দ্রুত উইকেট হারানোয় বেশি বল খেলতে হচ্ছে রিঙ্কুকে। নতুন এই ভূমিকায় মানিয়ে নিতেই সমস্যায় পড়ছেন তিনি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সৌরভ গঙ্গোপাধ্যায়ও এ ব্যাপারে মুখ খুলেছেন। তবে তাতেও পরিস্থিতি বদল হয়নি। আর সে কারণেই বারবার কোচ অভিষেক নায়ার ও ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।
IPL-এ রিঙ্কুর পারফর্ম্যান্স
চলতি IPL-এ পাঁচ ম্যাচ খেলে মোট ৭৯ রান করেছেন রিঙ্কু। এর মধ্যে প্রথম দুই ম্যাচে করেছিলেন ৩৩ ও ৩৫। শেষ তিন ম্যাচে এক অঙ্কের গণ্ডি পেরোতে পারেননি। LSG-র বিরুদ্ধে ৪, CSK ম্যাচে ৬ করেন। শুক্রবার ফিরলেন ১ রান করে। এমন অফ ফর্ম চললে দলে জায়গা ধরে রাখা কঠিন হবে রিঙ্কুর জন্য, তা নিয়ে দ্বিধা নেই ক্রিকেটপ্রেমীদের।
২০২৩ সালে IPL-এ গুজরাত টাইটান্সের বোলার যশ দয়ালের বিরুদ্ধে ম্যাচে রেকর্ড গড়েছিলেন। শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সের এই তারকা শিরোনামে উঠে এসেছিলেন রিঙ্কু সিং। পরের বছরেই ২০২৪ সালে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সবটাই ছিল যেন ‘গড’স প্ল্যান’। কিন্তু সেই প্ল্যান কি আর কাজ করছে না? রিঙ্কু সিংয়ের পারফর্ম্যান্স সেই কথাই বলছে।