IPL 2021 Auction : ৫৩ জন ক্রিকেটারের জন্য খরচ হল ১,৪৪,২০,০০,০০০ টাকা!

Aajtak Bangla | চেন্নাই | 18 Feb 2021, 8:53 PM IST

অবশেষে স্বস্তি পেলেন হরভজন সিং এবং কেদার যাদব। দুজনেই তাঁদের বেস প্রাইস ২ কোটি টাকায় বিক্রি হলেন। ভাজ্জি এলেন কলকাতা নাইট রাইডার্সে এবং কেদার গেলেন সানরাইজার্স হায়দরাবাদে।

8:22 PM (5 years ago)

অর্জুন তেন্ডুলকরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স

Posted by :- koushik

আনক্যাপড বাঁহাতি স্পিনার অর্জুন তেন্ডুলকরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইস ২০ লাখেই তাঁকে কেনা হয়েছে। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সই অর্জুন তেন্ডুলকরের জন্য দর হেঁকেছিল।

8:21 PM (5 years ago)

Posted by :- koushik

ভারতের আনক্যাপড অলরাউন্ডার ভেঙ্কটেস আইয়ারকে ২০ লাখ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি তারা পবন নেগিকে ৫০ লাখে কিনল। আকাশ সিংকে ২০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

8:19 PM (5 years ago)

এখনও পর্যন্ত ৫৩ জন ক্রিকেটারকে কিনতে ১,৪৪,২০,০০,০০০ টাকা খরচ হয়েছে

Posted by :- koushik

কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালস এবং সানরাইজ়ার্স হায়দরাবাদের বেশ কয়েকটা জায়গা বাকি রয়েছে। আর কোনও বিদেশি ক্রিকেটার কেনা যাবে না। এখনও পর্যন্ত ৫৩ জন ক্রিকেটারকে কিনতে ১,৪৪,২০,০০,০০০ টাকা খরচ হয়েছে।

8:07 PM (5 years ago)

বেন কাটিং এলেন কলকায়, মুজিব গেলেন হায়দরাবাদে

Posted by :- koushik

৭৫ লাখ টাকায় বেন কাটিং এবং ৫০ লাখে করুণ নায়ারকে কিনল কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি দেড় কোটি টাকায় মুজিব-উর-রহমানকে কিনল সানরাইজ়ার্স হায়দরাবাদ। আপাতত পাঁচ মিনিটের বিরতি। তারপর আবারও শুরু হবে নিলাম অনুষ্ঠান।

7:56 PM (5 years ago)

অবশেষে দল পেলেন ভাজ্জি, এলেন কলকাতায়

Posted by :- koushik

শেষপর্যন্ত দল পেলেন হরভজন সিং। তাঁকে ২ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পর এই নিয়ে তৃতীয় ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলবেন ভাজ্জি। পাশাপাশি স্যাম বিলিংসকে ২ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

7:54 PM (5 years ago)

কেদার যাদব গেলেন সানরাইজ়ার্স হায়দরাবাদে

Posted by :- koushik

২ কোটি টাকায় কেদার যাদবকে কিনল সানরাইজ়ার্স হায়দরাবাদ

7:54 PM (5 years ago)

Posted by :- koushik

সৌরভ কুমারকে ২০ লাখ টাকায় কিনল পঞ্জাব কিংস, কে ভগত বর্মাকে চেন্নাই সুপার কিংস কিনল ২০ লাখে।

7:52 PM (5 years ago)

Posted by :- koushik

যুধবীর চারক এবং মার্কো জানসেনকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। এই দুজনের প্রত্যেককে ২০ লাখ টাকায় কিনেছে। অন্যদিকে দল পেলেন না জর্জ লিন্ডে এবং চৈতন্য বিষ্ণোই।

7:44 PM (5 years ago)

বেস প্রাইসে জিমি নিশামকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স

Posted by :- koushik

বেস প্রাইস ৫০ লাখে নিউজ়িল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

7:42 PM (5 years ago)

কেউ কিনল না ওয়েড এবং অ্যাবটকে

Posted by :- koushik

দুই অজ়ি তারকা ম্যাথিউ ওয়েড এবং শিন অ্যাবট অবিক্রিত থেকে গেলেন। আনক্যাপড সিদ্ধার্থ লাড এবং প্রেরক মাঁকড়কেও কেউ কিনল না। ২০ লাখে সুয়াস প্রভুদেশাই এবং কে এস ভরতকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

7:39 PM (5 years ago)

বড় দাঁও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের

Posted by :- koushik

কলকাতা নাইট রাইডার্সকে অবশেষে টেক্কা দিয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে ৪.৮০ কোটি টাকায় কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে ৭৫ লাখে কিনল রাজস্থান রয়্য়ালস।

7:36 PM (5 years ago)

শুরু হল দ্বিতীয় পর্বের নিলাম

Posted by :- koushik

হাতে যেহেতু আর বেশি সময় নেই, তাই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ়িকেই ৮-১০ জন ক্রিকেটারকে বেছে নিতে বলা হয়। এই ক্রিকেটারদের নিয়েই এবার শুরু হবে নিলাম।

7:21 PM (5 years ago)

আইপিএলের ৫ সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার

Posted by :- koushik

ক্রিস মরিস - ১৬.২৫ কোটি (রাজস্থান রয়্যালস)

কাইল জেমিসন - ১৫ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

গ্লেন ম্যাক্সওয়েল - ১৪.২৫ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ঝাই রিচার্ডসন - ১৪ কোটি (পঞ্জাব কিংস)

কৃষ্ণাপ্পা গৌতম - ৯.২৫ কোটি (চেন্নাই সুপার কিংস)

 

7:16 PM (5 years ago)

আশা করছি দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো পারফরম্যান্স করবে উমেশ : গম্ভীর

Posted by :- koushik

গৌতম গম্ভীর : মাত্র ১ কোটিতে উমেশ যাদবকে বিক্রি হতে দেখে আমি আশ্চর্য হয়েছি। খুব কমই বোলার আছেন যাঁরা ঘণ্টাপ্রতি ১৩৫-১৪০ কিলোমিটার গতিবেগে বল করতে পারেন। হ্যাঁ, সাম্প্রতিককালে ওর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখতে পাওয়া গেছে। তবে ও দুর্দান্ত পারফরম্যান্স করতে পারে। আমি বলব, এটা দিল্লির যথেষ্ট ভালো পদক্ষেপ। কারণ উমেশ যাদবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারই দিল্লির দরকার। কারণ ইশান্ত শর্মা এখনও ফিট নয়। তুষার দেশপাণ্ডেই একমাত্র বিকল্প ছিল। কিন্তু, ওর অভিজ্ঞতা যথেষ্ট নেই। এবার দলে এল উমেশ যাদব। আশা করছি, দিল্লি ভালো ফলাফল করতে পারবে।

6:32 PM (5 years ago)

IPL 2021 Auction: শেষ হয়ে গেল প্রথম সেশন

Posted by :- koushik

মিশেল ম্যাকলাগেন, মোহিত শর্মা, বিলি স্ট্যানলেক, জেসন বেহরেনডর্ফ এবং নবীন উল হক এখনও পর্যন্ত কোনও দল পেলেন না। আপাতত চায়ের বিরতি। তারপর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ়িকে ৮-১০ জন ক্রিকেটারের নাম সাবমিট করতে হবে।

6:29 PM (5 years ago)

মোজেস হেনরিকসকে কিনল পঞ্জাব

Posted by :- koushik

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মোজেস হেনরিকসকে ৪.৩০ কোটি টাকায় কিনল পঞ্জাব কিংস। বরুণ অ্যারন এবং ওশানে থমাস এখনও পর্যন্ত কোনও দল পাননি।

6:23 PM (5 years ago)

Posted by :- koushik

৫,২৫ কোটি টাকায় টম কুরানকে কিনল দিল্লি ক্যাপিটালস। তবে অবিক্রিত থেকে গেলেন মারনাস লাবুশেন।

6:22 PM (5 years ago)

কাইল জেমিসনের জন্য মোটা অঙ্ক খরচ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Posted by :- koushik

নিউজ়িল্যান্ডের কাইল জেমিসনকে ১৪ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই কিউয়ি তারকার বেস প্রাইস ছিল ৭৫ লাখ টাকা।

6:20 PM (5 years ago)

চেতেশ্বর পূজারাকে কিনল চেন্নাই সুপার কিংস

Posted by :- koushik

ভারতীয় টেস্ট ক্রিকেট দলের স্তম্ভ চেতেশ্বর পূজারাকে ৫০ লাখে কিনল চেন্নাই সুপার কিংস। ২০১৪ সালের পর এই প্রথমবার পূজারাকে কোনও দল আইপিএল নিলামে কিনল। ৫০ লাখের বেস প্রাইস নিয়ে অবিক্রিত থেকে গেলেন মার্টিন গাপটিল।

6:17 PM (5 years ago)

Posted by :- koushik

অবিক্রিত থেকে গেলেন রভম্যান পাওয়েল, কোরি অ্যান্ডারসন, শন মার্শ, ডেভন কনওয়ে এবং ডারেন ব্র্যাভো