Advertisement

ISL 2026: ময়দানে ফিরল ২৫ বছর আগের স্মৃতি, লিগ জিততে ইস্টবেঙ্গলের দিকে তাকিয়ে মোহনবাগান

ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে পয়েন্টের ব্যবধান নেই। শুধু গোল পার্থক্যে এগিয়ে লাল-হলুদ। মোহনবগান সুপার জায়েন্টকে সেখানে অপেক্ষা করতে হবে ইস্টবেঙ্গলের ম্যাচের ফলের উপর। এমন ঘটনা ঘটেছিল প্রায় ২৫ বছর আগে। ২০০০-২০০১ মরসুমেও পরিস্থিতি প্রায় একই রকম ছিল। প্রথম জাতীয় লিগ জিতে সেবার নজির গড়েছিল ইস্টবেঙ্গল। আর এবার তাদের সামনে ২২ বছরের খরা কাটানোর সুযোগ।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 12:14 PM IST
  • ২০০১ সালে প্রথমবার ভারতসেরা হয়েছিল ইস্টবেঙ্গল
  • সেবারও লিগ জেতার লড়াইয়ে ছিল মোহনবাগান

ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে পয়েন্টের ব্যবধান নেই। শুধু গোল পার্থক্যে এগিয়ে লাল-হলুদ। মোহনবগান সুপার জায়েন্টকে সেখানে অপেক্ষা করতে হবে ইস্টবেঙ্গলের ম্যাচের ফলের উপর। এমন ঘটনা ঘটেছিল প্রায় ২৫ বছর আগে। ২০০০-২০০১ মরসুমেও পরিস্থিতি প্রায় একই রকম ছিল। প্রথম জাতীয় লিগ জিতে সেবার নজির গড়েছিল ইস্টবেঙ্গল। আর এবার তাদের সামনে ২২ বছরের খরা কাটানোর সুযোগ।

সেবার কী হয়েছিল?
কাকতালীয়ভাবে প্রায় একই রকম অবস্থা চলতি মরসুমে ইস্টবেঙ্গলের প্রথম আইএসএল জয়ের হাতছানির ক্ষেত্রেও। ইস্টবেঙ্গল যখন প্রথম জাতীয় লিগ জেতে, তার আগে মোহনবাগানের দু'বার এই ট্রফি পেয়ে গিয়েছিল। ফলে চাপ ছিল প্রবল। আর মোহনবাগান এখন দু'বার আইএসএল পেলেও ইস্টবেঙ্গলের ক্যাবিনেটে নেই এই ট্রফি। ফলে সে বারের মতো এ বারও চ্যাম্পিয়ন হওয়ার খিদে অনেক বেশি লাল-হলুদ ক্লাবের।

ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে দীপেন্দু বিশ্বাসদের উল্লাস

সে বার জাতীয় লিগের ফয়সালা হয়েছিল এ বারের মতোই একই দিনে শেষ রাউন্ডে। অ্যাডভান্টেজ ছিল মনোরঞ্জন ভট্টাচার্যের ইস্টবেঙ্গলের। ঠিক যেমন অঙ্কের বিচারে এগিয়ে রয়েছে অস্কার ব্রুজোর দল। সেবার অঙ্ক ছিল, তিরুবনন্তপুরমের মাঠে স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুরকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যেত লাল হলুদ। 

লিগ জিতে সেলিব্রেষন লাল-হলুদের

আর অন্যদিকে বেঙ্গালুরুর মাঠে আইটিআইকে হারালেও ইস্টবেঙ্গলের পয়েন্ট নষ্টের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল সুব্রত ভট্টাচার্যের মোহনবাগানকে। সেই ম্যাচে সবুজ-মেরুন জয় পেলেও, ওমোলোজার জোড়া গোলে এসবিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গলই (২২ ম্যাচে ৪৬)। তার পরে আরও দু'বার ইস্টবেঙ্গল ভারতসেরা হয় ২০০২-০৩ ও ২০০৩-০৪ মরসুমে সুভাষ ভৌমিকের কোচিংয়ে।

২২ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনালও 
আশ্চর্যের কথা, ২০০৩-০৪ মরসুমে লন্ডনের ক্লাব আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জিতেছিল শেষ বার। তার পরে 'দ্য গানার্স' ইংল্যান্ডের এক নম্বর লিগ জিতল এ বার। আজ কি কাটবে মশাল বাহিনীর ২২ বছরের খরা। সেটাই বড় প্রশ্ন সমর্থকদের মনে।

কোন অঙ্কে চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল?
ইস্টবেঙ্গলকে ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচ জিততে হবে। ড্র হলে আবার তাকিয়ে থাকতে হবে মোহনবাগান ম্যাচের দিকে। এই ম্যাচ জিতে গেলে গোল পার্থক্যেই চ্যাম্পিয়ন হতে পারে লাল-হলুদ। অর্থাৎ কোনও দলের দিকে আর তাকিয়ে থাকতে হবে না তাদের। তবে যদি ম্যাচ ড্র হয়, তা হলে মোহনবাগানকে দিল্লি এফসি-র বিরুদ্ধে ড্র করতে হবে বা হারতে হবে। তা হলেই লিগ ঘরে তুল্বে ইস্টবেঙ্গল। 

Advertisement

মোহনবাগান কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে?
মোহনবাগানের ক্ষেত্রে অঙ্ক কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়। ইস্টবেঙ্গলের উপরে যদিও তাদের অনেকটাই নির্ভর করতে হবে। কারণ ইস্টবেঙ্গল জিতে গেলে তাদের বিরাট ব্যবধানে ম্যাচটা জিততে হবে। যা কার্যত অসম্ভব। তাই লাল-হলুদের ড্র বা হার দরজা খুলে দিতে পারে তাদের জন্য। অর্থাৎ ২৫ বছর আগের স্মৃতি ফিরতে চলেছে ময়দানে।      

Read more!
Advertisement
Advertisement