Advertisement

GT vs MI, IPL 2022: ফাইন বাবদ গুচ্ছ টাকা কেটেছে, কীভাবে সামাল দেবেন রাহুল? জানালেন

ম‍্যাচ শেষে রাহুল বলেন, "স্লো ওভার-রেটের জন্য যা জরিমানা করা হবে, এই পুরস্কারগুলি থেকেই সেটা পুষিয়ে নিতে হবে আমাকে। গত ম্যাচেও জরিমানা হয়েছে, এই ম্যাচেও ওভার-রেটের জন্য নিশ্চিত টাকা কাটা হবে।" আসলে রাহুল জানতেন যে, ম্যাচে তাঁর দল নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি। তাই স্লো ওভার-রেটের দায়ে পড়তে হবে তাঁদের। ফলে জরিমানাও হবে। আর সেই কারণেই এমনই মজাদার উত্তর দিলেন তিনি।

কেএল রাহুলকেএল রাহুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2022,
  • अपडेटेड 3:15 PM IST
  • দারুণ ছন্দে রাহুল
  • ফের মুম্বইকে হারাল লখনউ

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা থাকলেই জ্বলে ওঠেন কেএল রাহুল। রবিবার রাতে আইপিএলের (IPL) ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ৩৬ রানে জিতেছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন লখনউ অধিনায়ক কে এল রাহুল (Kl Rahul)। ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইনিংস সাজান ১২ টি চার ও ৪টি বিশাল ছক্কা দিয়ে। আর এই ইনিংসের পর স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা ক্রিকেটারের শিরোপা পান রাহুল। শুধু ম‍্যাচের সেরা নয়, সুপার স্ট্রাইকার অফ দ্য ডে, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ, সব থেকে বেশি ছয়, মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ম্যাচ এবং সব থেকে বেশি চারের পুরস্কারও হাতে ওঠে রাহুলের। এই সব ব্যক্তিগত পুরস্কার মূল্য বাবদ অন্তত ৬ লক্ষ টাকা পেয়েছেন রাহুল। এই পুরস্কার পাওয়ার পরই মজাদার উত্তর দিলেন তিনি। 

ম‍্যাচ শেষে রাহুল বলেন, "স্লো ওভার-রেটের জন্য যা জরিমানা করা হবে, এই পুরস্কারগুলি থেকেই সেটা পুষিয়ে নিতে হবে আমাকে। গত ম্যাচেও জরিমানা হয়েছে, এই ম্যাচেও ওভার-রেটের জন্য নিশ্চিত টাকা কাটা হবে।" আসলে রাহুল জানতেন যে, ম্যাচে তাঁর দল নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি। তাই স্লো ওভার-রেটের দায়ে পড়তে হবে তাঁদের। ফলে জরিমানাও হবে। আর সেই কারণেই এমনই মজাদার উত্তর দিলেন তিনি।

উল্লেখ ম্যাচের শেষে স্লো-ওভার রেটের দায়ে বিশাল অঙ্কের জরামানা করা হয় লোকেশ রাহুলকে। এছাড়াও জরিমানা করা হয় প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদেরও।

Read more!
Advertisement
Advertisement