Advertisement

Kolkata Derby: ইস্টবেঙ্গলের লক্ষ্য 'বদলা', হকি ডার্বি ঘিরে পারদ চড়ছে ময়দানে

কলকাতা হকি প্রিমিয়ার লিগের ফাইনালে আবারও ডার্বি। আর এই ম্যাচে বদলা নিতে চায় ইস্টবেঙ্গল। চলতি এই টুর্নামেন্টে একবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই ডার্বির রঙ ছিল সবুজ মেরুন। ৪-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। এবার সেই হারের বদলা ফাইনালে নিতে চায় ইস্টবেঙ্গল। 

ইস্টবেঙ্গল ও মোহনবাগানইস্টবেঙ্গল ও মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 10:22 AM IST

কলকাতা হকি প্রিমিয়ার লিগের ফাইনালে আবারও ডার্বি। আর এই ম্যাচে বদলা নিতে চায় ইস্টবেঙ্গল। চলতি এই টুর্নামেন্টে একবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই ডার্বির রঙ ছিল সবুজ মেরুন। ৪-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। এবার সেই হারের বদলা ফাইনালে নিতে চায় ইস্টবেঙ্গল। 

কীভাবে ফাইনালে উঠল ইস্টবেঙ্গল?
কাস্টমসকে ৩-০ গোলে হারিয়ে হায়ার দিলেন ইস্টবেঙ্গল কোচ গুরজিত সিং। তিনি জানিয়েছেন, 'আমরা চাই বদলা নিতে। আমার দল তৈরি। ছন্দে রয়েছে। ফাইনালেও যদি এরকম পারফরমান্স করে ছেলেরা তাহলে আমরা দাপটের সঙ্গে জিতব।' বুধবার ডুমুরজলা হকি স্টেডিয়ামে কাস্টমসকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে আগামী শনিবার লিগের মেগা ফাইনালে দেখা যাবে 'কলকাতা ডার্বি'। ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান।

বুধবার কাস্টমসের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ-এর হয়ে গোল করেন উজ্জ্বল সিং, প্রতাপ লাকরা, দর্শন ভিার গাওকার। কাস্টমসের রক্ষণভাগকে কোনও সুযোগ না দিয়েই তিন গোল হজম করতে বাধ্য করেন লাল-হলুদ ভারকারা। অন্যদিকে, মোহনবাগান আগেই ফাইনালে পৌঁছে যাওয়ায় এখন সব উত্তেজনা গিয়ে ঠেকেছে শনিবার ডার্বি ম্যাচের ওপর।

হকি ডার্বির পর, উত্তেজনা ময়দানে
গত কয়েক মরসুম ধরেই এই হকির ডার্বি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ময়দানে। বিভিন্ন সময় মাঠে অশান্তিও হয়েছে। আহত হতে হয়েছে সমর্থক থেকে শুরু করে সাংবাদিকদেরও। তবে এবার ডুমুরজলা স্টেডিয়ামে ম্যাচ সেখানে নিরাপত্তার সমস্ত ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দেয়া হয়েছে। দুই দলের সমর্থকদেরই এই ম্যাচ দেখতে আমন্ত্রন জানানো হয়েছে। হকি বেঙ্গলের পক্ষ থেকে। দুই দলই হগত কয়েক মরসুমে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। তবে এবার প্রথমবার টার্ফে ম্যাচ খেলার সুযোগ এসেছে। ফাইনালে আবার ডার্বি। ফলে রীতিমত ফুটছে কলকাতা ময়দান। পাশাপাশি নজর রাখা হচ্ছে যেন কোনওভাবেই এই ম্যাচ ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘতে সেদিকে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement