Advertisement

Mahendra Singh Dhoni: T20 বিশ্বকাপে ফিরে আসুক ধোনি, আবেদন প্রাক্তন বোলারের

আরপি সিং আবার ধোনিকে আসন্ন টি২০ বিশ্বকাপে অবসর ভেঙে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের করা ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে চার মেরে চেন্নাইকে ম্যাচ জেতান ধোনি। মাত্র ১৩ বলে করেন ২৮ রান। আর তাতেই মুগ্ধ সকলে। 

মহেন্দ্র সিং ধোনিমহেন্দ্র সিং ধোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2022,
  • अपडेटेड 2:50 PM IST
  • অপরাজিত থেকে ম্যাচ জেতালেন ধোনি
  • এই মরশুমের দ্বিতীয় জয় CSK-র

ধোনি ম্যাজিক আজও অমনীল। বয়স বাড়লেও সঠিক সময় জ্বলে ওঠেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। বৃহস্পতিবার ফের একবার তা প্রমানিত হল। মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) তিন উইকেটে হারিয়ে ফিনিশার ধোনি মুগ্ধ করলেন ক্রিকেট বিশ্বকে। ভারতের প্রাক্তন বোলার আরপি সিং থেকে শুরু করে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও ধোনির প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরপি সিং আবার ধোনিকে আসন্ন টি২০ বিশ্বকাপে অবসর ভেঙে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের করা ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে চার মেরে চেন্নাইকে ম্যাচ জেতান ধোনি। মাত্র ১৩ বলে করেন ২৮ রান। আর তাতেই মুগ্ধ সকলে। 

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন লিখেছেন- 'ম্যাচের শেষ ওভারে ধোনি সর্বকালের সেরা হিটার।' একই সঙ্গে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান লিখেছেন- 'এমএসডি দ্য ফিনিশার।' ধোনির প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না লিখেছেন, 'ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি খুব ভাল খেলেছে।'

প্রবীণ ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা তাঁর কোম্পানির নামের শুরুতে 'মাহি' থাকায় গর্ব অনুভব করেন বলেও জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, 'আমার কোম্পানির নাম 'মাহিন্দ্রা' নামের শুরুতে 'মাহি' থাকায় আমি গর্বিত। অসাধারণ ফিনিশ।'

মুম্বই দলকে ৩ উইকেটে হারিয়েছে চেন্নাই

ম্যাচে চেন্নাই দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। এরপর মুম্বই দল ৭ উইকেটে ১৫৫ রান করে। তিলক ভার্মা ৪৩ বলে ৫১ রান এবং সূর্যকুমার যাদব ২১ বলে ৩২ রান করেন। জবাবে চেন্নাই দলও ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান করে এবং ম্যাচটি ৩ উইকেটে জিতে নেয়। আম্বাতি রায়ডু ৩৫ বলে ৪০ রান এবং রবিন উথাপ্পা ২৫ বলে ৩০ রান করেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement