Advertisement

Tim David: ফিল্ডিং করার সময় প্যান্ট খুলে গেল টিম ডেভিডের, VIRAL VIDEO

টিম ডেভিড আইপিএল 2022-এ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে দুর্দান্ত খেলেছেন। শুরুতে ডেভিডকে মুম্বই দল দুটি ম্যাচ খেলে বাদ দিলেও পরে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেন। ডেভিড ২০২২ সালের আইপিএলে ৮ ম্যাচে ৩৭.২০ গড়ে ১৮৬ রান করেছিলেন। এই সময়ে ডেভিডের স্ট্রাইক রেট ছিল ২১৬.২৭।  ডেভিডের ইনিংসের কারণে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) আইপিএলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছিল।

টিম ডেভিড টিম ডেভিড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2022,
  • अपडेटेड 4:52 PM IST
  • আইপিএল-এর পরেও ছন্দে ডেভিড
  • দারুণ ব্যাট করলেন ইংল্যান্ডের টি২০ টুর্নামেন্টে

আইপিএল (IPL) অভিযান শেষ করার পরেই সটান ইংল্যান্ডে টি২০ খেলতে চলে গিয়েছেন টিম ডেভিড (Tim David)। টিম ডেভিড, ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেছিলেন। আইপিএল-এর ফর্ম ধরে রেখেছেন তিনি। ল্যাঙ্কাশায়ারের হয়ে ওরচেস্টারশায়ারের ঘরের মাঠে খেলতে আসা ডেভিড মাত্র ২৫ বলে ৬০ রানের ইনিংস খেলে ফেলেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। ডেভিডের এই ইনিংসের কারণেই ল্যাঙ্কাশায়ার ম্যাচটি ১২ রানে জিতে যায়। 

এই ম্যাচে টিম ডেভিডের সঙ্গেও একটি মজার ঘটনা ঘটেছে। আসলে, ডেভিড যখন ফিল্ডিং করছেন, তখন একটি চার বাঁচানোর জন্য ডাইভ দিতে গিয়ে তার প্যান্ট খুলে যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। পঞ্জাব কিংসের (PBKS) ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনও রয়েছেন টিম ডেভিডের দলে। এই ম্যাচে ২১ বলে ২৬ রান করেন লিভিংস্টোন। 

মুম্বইয়ের জন্য দারুণ খেলেছেন ডেভিড

টিম ডেভিড আইপিএল 2022-এ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে দুর্দান্ত খেলেছেন। শুরুতে ডেভিডকে মুম্বই দল দুটি ম্যাচ খেলে বাদ দিলেও পরে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেন। ডেভিড ২০২২ সালের আইপিএলে ৮ ম্যাচে ৩৭.২০ গড়ে ১৮৬ রান করেছিলেন। এই সময়ে ডেভিডের স্ট্রাইক রেট ছিল ২১৬.২৭।  ডেভিডের ইনিংসের কারণে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) আইপিএলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছিল।

৮.২৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন ডেভিড

ডেভিড অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত একজন খেলোয়াড় এবং আন্তর্জাতিক ক্রিকেটে সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করেছেন। ডেভিড ১৪টি  টি 20 আন্তর্জাতিকে ১৫৮-এর বেশি স্ট্রাইক রেটে ৫৫৮ রান করেছেন। আইপিএল ছাড়াও বিবিএল এবং পাকিস্তান সুপার লিগেও অংশ নিয়েছেন ডেভিড। আইপিএল 2022-এর মেগা নিলামে, টিম ডেভিডকে মুম্বই ইন্ডিয়ান্স ৮.২৫ কোটি টাকায় কিনেছিল। টিম ডেভিড গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দলে ছিলেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement