Advertisement

Para Asian Game Champion: অ্যাথেলিট নীরজের আত্মহত্যা, প্যারা-এশিয়ান গেমসে ৩ বারের সোনাজয়ী

Neeraj Yadav: আত্মঘাতী হলেন প্যারা এশিয়ান গেমসের ৩ বারের স্বর্ণপদকজয়ী চ্যাম্পিয়ান অ্য়াথেলিট নীরজ যাদব। ঘটনায় ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া।

৪২ বছরে আত্মঘাতী হলেন এশিয়ান প্যারা গেমসে তিনটি স্বর্ণপদক জয়ী চ্যাম্পিয়ান প্যারা-অ্যাথলেট নীরজ যাদব৪২ বছরে আত্মঘাতী হলেন এশিয়ান প্যারা গেমসে তিনটি স্বর্ণপদক জয়ী চ্যাম্পিয়ান প্যারা-অ্যাথলেট নীরজ যাদব
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 1:22 PM IST
  • ৪২ বছরে আত্মঘাতী হলেন এশিয়ান প্যারা গেমসে তিনটি স্বর্ণপদক জয়ী চ্যাম্পিয়ান।
  • দাবি করা হয়েছে, নীরজ নিজের বাড়িতেই বিষপান করে আত্মঘাতী হয়েছেন।
  • তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

ক্রীড়াজগতে ভয়াবহ দুঃসংবাদ। ৪২ বছরে আত্মঘাতী হলেন এশিয়ান প্যারা গেমসে তিনটি স্বর্ণপদক জয়ী চ্যাম্পিয়ান প্যারা-অ্যাথলেট নীরজ যাদব। PTI-এর রিপোর্টে দাবি করা হয়েছে, নীরজ নিজের বাড়িতেই বিষপান করে আত্মঘাতী হয়েছেন। আজ, বুধবার দিল্লির একটি হাসপাতালে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ এস. সত্যনারায়ণ ঘটনাটি কনফার্ম করেছেন। তিনি জানান, তিনি এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে খবর পেয়েছেন। কিন্তু নীরজের দেহ এখনও হাসপাতালেই রয়েছে।

সত্যনারায়ণ বলেন, "নীরজ আত্মঘাতী হয়েছে। এমন হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।" রিপোর্ট মোতাবেক, নীরজ এই মাসে আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে পারেননি। ডোপিংয়ের কারণে নিষেধাজ্ঞার ফলে তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়তে বাধ্য হন। জানা যাচ্ছে, এরপর থেকে তিনি মানসিক চাপে ভুগছিলেন। তবে, তার মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

সত্যনারায়ণ জানান, তিনি এই ঘটনার কারণ নিয়ে অনুমান করতে চান না। তিনি বলেন, "একজন খেলোয়াড়ের জীবনে সাফল্য ও ব্যর্থতা উভয়কেই ব্যালেন্সিং ভাবে মোকাবিলা করা উচিত। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি।

নীরজ ৩ বারের গোল্ড চ্যাম্পিয়ন

নীরজ যাদব ভারতের সফল প্যারা অ্যাথলেটদের মধ্যে ছিলেন অন্যতম। তিনি এশিয়ান প্যারা গেমসে এখন পর্যন্ত মোট তিনটি স্বর্ণপদক জিতেছেন। ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে তিনি জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জেতেন। এরপর ২০২৩ সালে হ্যাংঝৌতে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে তিনি জ্যাভলিন থ্রো এবং ডিসকাস থ্রোতে স্বর্ণপদক জেতেন।
 

দ্রষ্টব্য: আপনি বা আপনার পরিচিত কেউ যদি আত্মহত্যা করার কথা ভেবে থাকেন, তবে এটি অত্যন্ত গুরুতর চিকিৎসাজনিত জরুরি অবস্থা। অবিলম্বে ভারত সরকারের জীবনসাথী হেল্পলাইন 18002333330 নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও আপনি টেলিমানস হেল্পলাইন 1800914416 নম্বরে ফোন করতে পারেন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং বিশেষজ্ঞরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। মনে রাখবেন, জীবনই সবকিছু।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement