Advertisement

PSL 2026: জার্সির রং লেগে সাদা বল হল লাল! PSL-এ ভূতুড়ে কাণ্ড দেখে অবাক অজি ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগে হাস্যকর ঘটনা। সাধারণভাবে টি২০ ক্রিকেট ডে নাইট হয় বলে ব্যবহার করা হয় সাদা বল। পিএসএল-এর ম্যাচও ডে-নাইট। ফলে সাদা বলেই ম্যাচ হওয়ার কথা। কিন্তু হচ্ছে নাকি লাল বলে। তাও আবার মরসুমের প্রথম ম্যাচেই এই বিপত্তি। অনেকেই রসিকতা করে বলছেন, ডে নাইট টেস্ট ম্যাচের মতো এটা পিঙ্ক বলে খেলা হচ্ছে।

লাবুশেনলাবুশেন
Aajtak Bangla
  • লাহোর,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 9:56 AM IST

পাকিস্তান সুপার লিগে হাস্যকর ঘটনা। সাধারণভাবে টি২০ ক্রিকেট ডে নাইট হয় বলে ব্যবহার করা হয় সাদা বল। পিএসএল-এর ম্যাচও ডে-নাইট। ফলে সাদা বলেই ম্যাচ হওয়ার কথা। কিন্তু হচ্ছে নাকি লাল বলে। তাও আবার মরসুমের প্রথম ম্যাচেই এই বিপত্তি। অনেকেই রসিকতা করে বলছেন, ডে নাইট টেস্ট ম্যাচের মতো এটা পিঙ্ক বলে খেলা হচ্ছে।

কী ঘটেছে?
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এমন ঘটনা ঘটায় মারনাস লাবুশেন হতবাক। গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স বনাম হায়দরাবাঁদ কিংসমেনের ম্যাচে প্রথম ইনিংসেই সাদা বলের রং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে গোলাপি এবং পরে গাঢ় লাল হয়ে যায়। যা দেখে অন্য ক্রিকেটার থেকে শুরু করে দর্শকদের হতবাক করে দেয়। 

লাহোর কালান্দার্সের ইনিংস গতি পাওয়ার সঙ্গে সঙ্গে যেন আরও দ্রুত লাল হতে শুরু করে। হায়দ্রাবাদ কিংসমেনকে নেতৃত্ব দেওয়া লাবুশেন সঙ্গে সঙ্গে আম্পায়ারদের কাছে বিষয়টি জানান। ইনিংসের শুরুতেই রঙের পরিবর্তন হতে শুরু করতেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে থাকেন। ম্যাচ শেষে লাবুশেন বলেন, পেশাদার ক্রিকেটে তিনি এর আগে এমন কিছু দেখেননি।

ম্যাচ-পরবর্তী সংবাদিক সম্মেলনে বিষয়টি খোলসা করেন লাবুশেন। বলেন, 'আমি দ্বিতীয় ওভারের পর আম্পায়ারদের বলেছিলাম, ‘কী হচ্ছে? বলটা তো লাল। ব্যাট বা প্যাড থেকে সামান্য পরিমাণে রং ছিটকে আসাটা অস্বাভাবিক না হলেও, এটা একেবারেই আলাদা। আমি কয়েকবার দেখেছি যে কারও ব্যাটে কিছু একটা লেগে থাকে এবং তা বলে চলে আসে, অথবা প্যাডে লেগে প্যাডের কিছুটা রং তুলে নেয়, কিন্তু আমি কখনও কারও পোশাকে এমনটা দেখিনি, তাই আমি নিশ্চিত যে তারা আগামী কয়েকটি ম্যাচের মধ্যেই এর সমাধান করে ফেলবে।'

এবারের পিএসএল-এ দর্শক নেই
আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ চলছে পাকিস্তানের। ফলে দর্শকদের ম্যাচ দেখতে আসা নিরাপদ নয়। সে কারণেই পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, দর্শকশূন্য মাঠে হবে পাকিস্তান সুপার লিগের ম্যাচ। যারা টিকিট কেটে ফেলেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে। তবে দর্শকদের যদি নিরাপত্তার সমস্যা হয়, তবে ক্রিকেটার সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে কী হবে? অনেকেই এ প্রশ্ন তুলেছেন। 

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
নিরাপত্তার কারণেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দর্শকরাই যদি আসতে না পারেন, তবে জাঁকজমক অনুষ্ঠানও জৌলুসহীন হয়ে পড়ে। ফলে বাড়তি খরচ কমাতেই হয়ত এই সিদ্ধান্ত।   

Read more!
Advertisement
Advertisement