Advertisement

Australian Open 2021 : কোয়ার্টারে সহজ প্রবেশ নাদালের, হারালেন ফগনিনিকে

অস্ট্রেলিয়ার ওপেনের ত্রয়োদশ কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল। ইট্যালির টেনিস তারকা ফ্যাবিও ফগনিনি'র বিরুদ্ধে তিনি সহজ জয় হাসিল করেন। ম্যাচের ফলাফল ৬-৩. ৬-৪, ৬-২।

রাফায়েল নাদাল (ছবি - এপি)রাফায়েল নাদাল (ছবি - এপি)
Aajtak Bangla
  • সিডনি,
  • 15 Feb 2021,
  • अपडेटेड 2:48 PM IST
  • অস্ট্রেলিয়ার ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নাদাল
  • ইট্যালির টেনিস তারকা ফ্যাবিও ফগনিনিকে তিনি হারান
  • ম্যাচের ফলাফল ৬-৩. ৬-৪, ৬-২

অস্ট্রেলিয়ার ওপেনের ত্রয়োদশ কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল। ইট্যালির টেনিস তারকা ফ্যাবিও ফগনিনি'র বিরুদ্ধে তিনি সহজ জয় হাসিল করেন। ম্যাচের ফলাফল ৬-৩. ৬-৪, ৬-২।

ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন নাদাল। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এই টেনিস টারকা রড লেভার অ্যারেনাতে তাঁর ইট্যালিয়ান প্রতিদ্বন্দ্বীকে একের পর এক জোরালো শটে কার্যত দিশেহারা করে দিয়েছেন।

কোয়ার্টার ফাইনালে ওঠার পথে রাফা (ছবি - এপি)

প্রায় ২ ঘণ্টা ১৬ মিনিট ধরে চলে এই লড়াই। দ্বিতীয় সেটে নাদাল ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়লেও, তিনি স্নায়ুর যুদ্ধে অবশেষে জয়লাভ করেন। ওই জায়গা থেকেই স্প্যানিশ তারকা নাদাল ম্যাচের রং একেবারে বদলে দেন। পরের রাউন্ডে তাকে স্টেফানোস সেৎসিপাশ কিংবা মাত্তিও বারেত্তিনির মধ্যে কোনও একজনের বিরুদ্ধে খেলতে হবে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে রুবলেভ

ইতিপূর্বে কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে উঠলেন আন্দ্রে রুবলেভ। সেইসঙ্গে তিনি শেষ আটে আরও দুই রাশিয়ান সতীর্থের সঙ্গে যোগদান করলেন। এই প্রথমবার ওপেন এরা'য় কোনও গ্র্যান্ড স্লাম ওপেনের কোয়ার্টার ফাইনালে একসঙ্গে রাশিয়ার তিনজন পুরুষ টেনিস তারকাকে দেখতে পাওয়া যাচ্ছে।

কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবেলভের বিরুদ্ধে খেলতে হবে দানিয়েল মেদভেদভকে (ছবি - এপি)

অন্যদিকে আবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে প্রথম দুটো সেটে হেরে যাওয়ার পর ছিটকে গেলেন ক্যাসপার রুড। আর সেইসঙ্গে তিনি আন্দ্রে রুবলেভের কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটাও প্রশস্থ করে দিলেন। কোয়ার্টার ফাইনালে তাঁকে টুর্নামেন্টের চতুর্থ বাছাই দানিয়েল মেদভেদেভর বিরুদ্ধে খেলতে হবে।

Read more!
Advertisement
Advertisement