Advertisement

Rahul Dravid Reaction: পন্তের লড়াকু সেঞ্চুরি দেখে আবেগে ভাসলেন দ্রাবিড়, VIDEO

ঋষভ পন্ত যখন দুই রান করে সেঞ্চুরি পূর্ণ করেন, সেই সময় পুরো দল ড্রেসিংরুমে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। এদিকে কোচ রাহুল দ্রাবিড় নিজের আসন থেকে উঠে আনন্দে কেঁদে ফেলেন। রাহুল দ্রাবিড়, যে কোনও ক্ষেত্রেই নিজের আবেগ লুকিয়ে রাখতে ভালবাসেন।তবে এখানে তিনি নিজের আবেগ চাপতে পারেননি। 

পন্তের সেঞ্চুরিতে উচ্ছ্বসিত দ্রাবিড়পন্তের সেঞ্চুরিতে উচ্ছ্বসিত দ্রাবিড়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2022,
  • अपडेटेड 4:22 PM IST
  • পন্তের সেঞ্চুরিতে উচ্ছ্বসিত দ্রাবিড়
  • আনন্দে মাতল ড্রেসিংরুম

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম দিনে যা দেখা গেল তা এক কথায় ঐতিহাসিক। টিম ইন্ডিয়া যখন ব্যাকফুটে, সেই সময় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত ক্রিজে এসে এমন পাল্টা আক্রমণ করেন যে ইংল্যান্ড দল ব্যাকফুটে চলে আসে। ঋষভ পন্ত দ্রুত সেঞ্চুরি করে টিম ইন্ডিয়াকে সমস্যা থেকে বের করে আনেন, কিন্তু এরই মধ্যে কোচ রাহুল দ্রাবিড়ের একটি প্রতিক্রিয়া ভাইরাল হচ্ছে।

ঋষভ পন্ত যখন দুই রান করে সেঞ্চুরি পূর্ণ করেন, সেই সময় পুরো দল ড্রেসিংরুমে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। এদিকে কোচ রাহুল দ্রাবিড় নিজের আসন থেকে উঠে আনন্দে কেঁদে ফেলেন। রাহুল দ্রাবিড়, যে কোনও ক্ষেত্রেই নিজের আবেগ লুকিয়ে রাখতে ভালবাসেন।তবে এখানে তিনি নিজের আবেগ চাপতে পারেননি। 

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা, কমেন্টারি বক্সে থাকা ধারাভাষ্যকাররা রাহুল দ্রাবিড়ের এই প্রতিক্রিয়া দেখে বিস্মিত। রাহুল দ্রাবিড় ছাড়াও বিরাট কোহলি এবং অন্যান্য খেলোয়াড়রাও ঝাঁপিয়ে পড়েন ঋষভ পন্তের সেঞ্চুরিতে। সোশ্যাল মিডিয়ায় রাহুল দ্রাবিড়ের এই সেলিব্রেশন নিয়ে তুমুল মিমসও তৈরি হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে, টিম ইন্ডিয়ার প্রথম ব্যাটিং এসেছিল।ভারতীয় দল ৯৮ রানেই তাদের পাঁচ উইকেট হারিয়েছিল। কিন্তু তার পরেই শুরু হয় ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাদেজার পাল্টা আক্রমণ। যা সবাইকে অবাক করেছে। ২২২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুই ব্যাটার।

ঋষভ পন্ত মাত্র ৮৯ বলে সেঞ্চুরি করেন। এবং ১৪৬ রানের ইনিংস খেলেন। ঋষভ পন্ত ১১১ বলে ১৪৬ রান করেন। যার মধ্যে ছিল ১৯টি চার ও ৪টি ছক্কা। টেস্ট ক্রিকেটে ঋষভ পন্তের স্ট্রাইক রেট ছিল ১৩১-এর বেশি। জাদেজাও দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন। ১৯৪ বলে ১০৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ১৬ বলে ৩১ রান করে অধিনায়ক জসপ্রীত বুমরা আউট হতেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ৪১৬ রানে শেষ হয় ভারতের ইনিংস।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement