Advertisement

Vaibhav Suryavanshi: বৈভবকে যে কোনও মূল্যে নিতে রাজি ছিল রাজস্থান, কত টাকা বরাদ্দ ছিল জানেন?

খুদে তারকা বৈভব সূর্যবংশী অল্প দিনের মধ্যেই নিজের জাত চিনিয়েছে। IPL ফ্র্যাঞ্চাইজিগুলোকেও মুগ্ধ করেছে সে। এবার রাজস্থান রয়্যালস তাকে নিয়ে তৈরি প্ল্যান ফাঁস করল IPL শুরুর আগেই...

বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশী
Aajtak Bangla
  • রাজস্থান ,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 6:29 PM IST
  • বৈভব সূর্যবংশী অল্প দিনের মধ্যেই নিজের জাত চিনিয়েছে
  • IPL ফ্র্যাঞ্চাইজিগুলোকেও মুগ্ধ করেছে সে
  • রাজস্থান রয়্যালস তাকে নিয়ে তৈরি প্ল্যান ফাঁস করল

ভারতীয় ক্রিকেটে খুদে তারকা বৈভব সূর্যবংশী অল্প দিনের মধ্যেই নিজের জাত চিনিয়েছে। ১৫ বছর বয়সী এই ব্যাটার নিজের প্রতিভায় শুধু ক্রিকেট ভক্তদেরই নয়, IPL ফ্র্যাঞ্চাইজিগুলোকেও মুগ্ধ করেছে। 

রাজস্থান রয়্যালস তরুণ খেলোয়াড়ের উপর এতটাই আস্থা রেখেছিল, নিলামের আগেই তারা ১০ কোটি পর্যন্ত বাজেট বরাদ্দ করার পরিকল্পনা করেছিল। তবে শেষ পর্যন্ত বৈভব ১.১ কোটি টাকায় দলটিতে যোগ দেয়। 

বৈভব ১২ বছর বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে কেরিয়ার শুরু করে। ১৩ বছর বয়সে IPL নিলামে যান এবং ১৪ বছর হয়সে নিজের প্রথম সিজনেই ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস সৃষ্টি করে। সম্প্রতি বৈভব অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ৮০ বলে ১৭৫ রান করে টুর্নামেন্ট সেনা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছে। 

রাজস্থা রয়্যালসের কর্তা জুবিন ভারুচা জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে ট্রায়ালের সময়ে বৈভব সকলের নজর কেড়েছিল। তিনি বলেন, 'বৈভবের প্রথম বলটি আমায় যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনের কথা মনে করিয়ে দিয়েছিল। ঠিক যেমন এই দু'জন তাঁদের ট্রায়ালে প্রথম বলে ভিন্ন কিছু করে দেখিয়েছিলেন, বৈভবও তেমনই করেছে।' ট্রায়ালের সময়ে বৈভবকে ৬ ফুট লম্বা ফাস্ট বোলার এবং দ্রুতগতির সাইডআর্ম বোলারদের বিরুদ্ধে পরীক্ষা নেওয়া হয়েছিল। একজন বোলার ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে একটি বল করেছিলেন। যা বৈভব সরাসরি সাইটস্ক্রিনের উপর দিয়ে ছক্কা হাঁকায়। 

জুবিন ভারুচা ক্রিকইনফোকে বলেন, 'এত দ্রুতগতির বলে এত সহজে ছক্কা মারাটা স্বাভাবিক নয়। বিশেষ করে এত অল্প বয়সে বৈভব গত ১০ মাসে অনেক রান করেছে। যুব পর্যায়ে বোলাদের নাস্তানাবুদ করেছে। কিন্তু IPL ২০২৬-এ তাকে বিশ্বের সেরা বোলারদের পাশাপাশি ডেটা ও কৌশলে সজ্জিত প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। এখন আসল চ্যালেঞ্জ হবে নিজেরে ক্রমাগত উন্নত করা এবং সব পরিস্থিতিতে রান করা।'

তবে IPL-এ বৈভব সূর্যবংশীর রাজস্থান রয়্যালসের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ। যেখানে রাজস্থানের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। IPL শুরু হচ্ছে শনিবার থেকে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement