Advertisement

India vs England 5th Test, Ravindra Jadeja: এজবাস্টনে পন্তের পর সেঞ্চুরি জাদেজারও, চালকের আসনে ভারত

১০৪ রানে আউট হন তিনি। গতকাল যখন শুরুর দিকে একের পর এক উইকেট পরতে থাকে ভারতের, তখন দলের ইনিংস সামলানোর দায়িত্ব নেন ঋষভ পন্ত এবং জাদেজা জুটি। ১৪৬ রান করে আউট হন পন্ত। ষষ্ঠ উইকেটে ২২২ রান স্কোরবোর্ডে যোগ করেন তাঁরা।

রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2022,
  • अपडेटेड 6:29 PM IST
  • সেঞ্চুরি জাদেজার
  • দারুণ জায়গায় ভারত

ঋষভ পন্তের (Rishabh Pant) পর শতরান করলেন রবীন্দ্র জাদেজারও (Ravindra Jadeja)। শনিবার এজবাস্টন ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৪ রান করে আউট হলেন তিনি। তাঁর শতরানে ভর করেই প্রথম ইনিংসে ৪১৬ রান তুলে ফেলল ভারতীয় দল। গতকাল ৮৩ রানে অপরাজিত ছিলেন ভারতের অলরাউন্ডার। শনিবার একবারে ঠান্ডা মাথায় বাকি ১৭ রান করেই টেস্ট ক্রিকেটে জীবনে তৃতীয় সেঞ্চুরিটি করে ফেলেলন বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার। তাঁর ইনিংস সাজান ছিল ১৩টা চারে। একটাও ছক্কা মারেননি তিনি। যতক্ষণ পন্ত ছিলেন ততক্ষণ ধরে খেলার চেষ্টা করে গিয়েছিলেন জাদেজা। পন্ত আউট হতেই খোলস ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। 

১০৪ রানে আউট হন তিনি। গতকাল যখন শুরুর দিকে একের পর এক উইকেট পরতে থাকে ভারতের, তখন দলের ইনিংস সামলানোর দায়িত্ব নেন ঋষভ পন্ত এবং জাদেজা জুটি। ১৪৬ রান করে আউট হন পন্ত। ষষ্ঠ উইকেটে ২২২ রান স্কোরবোর্ডে যোগ করেন তাঁরা।

এজবাস্টনের মাঠে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটাররা

সচিন তেন্ডুলকর
বিরাট কোহলি
ঋষভ পন্ত
রবীন্দ্র জাদেজা

এক ইনিংসে দুই বাঁ হাতের সেঞ্চুরি (ভারতের হয়ে)

 রমেশ (১১০) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (১২৫) বনাম নিউজিল্যান্ড, ১৯৯৯
সৌরভ গঙ্গোপাধ্যায় (২৩৯) বনাম যুবরাজ সিং (১৬৯) বনাম পাকিস্তান, ২০০৭
ঋষভ পন্ত (১৪৬) বনাম রবীন্দ্র জাদেজা (১০৪) বনাম ইংল্যান্ড, ২০২২

টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি
১৭৫* বনাম শ্রীলঙ্কা, ২০২২ (মোহালি)
১০৪ বনাম ইংল্যান্ড, ২০২২ (বারমিংহাম)
১০০* বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮ (রাজকোট)

এজবাস্টন টেস্টে ইংল্যান্ড টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারত প্রথমে ব্যাট করে ৪১৬ রানের বড় স্কোর করে। টিম ইন্ডিয়া এক সময়ে ১০০ রানের মধ্যে তাদের পাঁচ উইকেট হারিয়েছিল, কিন্তু ঋষভ পন্তের ১৪৬ এবং রবীন্দ্র জাদেজার ১০৪ রানের কারণে, টিম ইন্ডিয়া শক্তিশালীভাবে ফিরে আসে এবং একটি বড় স্কোর হয়ে ওঠে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement