Advertisement

Rohit Sharma: রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নেবে BCCI, কে হতে পারেন T20 দলের অধিনায়ক?

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) টিম ইন্ডিয়ার (Team India) পারফরম্যান্স বিশেষ ভাল ছিল না এবং সেমিফাইনালে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল। এখন পরাজয়ের ময়না তদন্ত শুরু করেছে বিসিসিআই (BCCI)।

রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নেবে BCCIরোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নেবে BCCI
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 19 Nov 2022,
  • अपडेटेड 9:24 AM IST
  • বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক
  • হার্দিক পান্ডিয়া এই বছর নিজেকে একজন নেতা হিসাবে মেলে ধরেছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) টিম ইন্ডিয়ার (Team India) পারফরম্যান্স বিশেষ ভাল ছিল না এবং সেমিফাইনালে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল। এখন পরাজয়ের ময়না তদন্ত শুরু করেছে বিসিসিআই (BCCI)। বোর্ড শুক্রবার চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিটিকে (National Selection Committee) বরখাস্ত করেছে। বলা হচ্ছে আগামী দিনে রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

পিটিআই-র রিপোর্ট অনুসারে, বিসিসিআই নতুন নির্বাচক কমিটির জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করেছে। টিম ইন্ডিয়ার নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ হবে বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক বেছে নেওয়া। 

হার্দিক কি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাবেন?

প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত শর্মা আপাতত ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক হবেন। হার্দিক বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন এবং যদি তিনি অধিনায়ক হিসাবে ভাল পারফর্ম করেন, তবে সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হবে।

হার্দিক অধিনায়কত্বে মুগ্ধ করেছেন

২৯ বছর বয়সি হার্দিক পান্ডিয়া এই বছর নিজেকে একজন নেতা হিসাবে মেলে ধরেছেন। বিশ্ব ক্রিকেট তাঁর মধ্যে অসাধারণ নেতৃত্বের সম্ভাবনা দেখছে।ব্যাট-বলে নিজেও দুর্দান্ত খেলা দেখাচ্ছেন। গুজরাট টাইটান্সকে আইপিএল শিরোপাা জিতেছে তাঁর অধিনায়কত্বেই। আইপিএল ২০২২-এ  হার্দিক ১৫ ম্যাচে ৪৮৭ রান করেছিলেন, যার মধ্যে ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। এর পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৮ উইকেট।

দুই ক্ষেত্রেই ফ্লপ রোহিত

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারত আর কোনও আইসিসি ট্রফি জেতেনি। এমন পরিস্থিতিতে রোহিত শর্মা এবার শিরোপা খরা কাটাবেন বলে আশাবাদী ছিলেন সবাই। কিন্তু আইসিসি নকআউট খেলায় টিম ইন্ডিয়ার শোচনীয় রেকর্ডের উন্নতি করতে পারেননি রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচেও বর্ণহীন দেখা গেল রোহিতের অধিনায়কত্ব। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স খারাপ ছিল। ৬ ম্যাচে মাত্র ১১৬ রান করেছিলেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement