Advertisement

India vs New Zealand: ভিডিও গেমের মত ইনিংস সূর্যের, মিডল অর্ডার ব্যাটারের প্রশংসায় বিরাট

ভিডিও গেমের মত ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতের মিডল অর্ডার ব্যাটারের বিধ্বংসী ইনিংস দেখে এমনটাই জনালেন বিরাট কোহলি (Virat Kohli)।

সূর্যকুমার ও বিরাট কোহলি সূর্যকুমার ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Nov 2022,
  • अपडेटेड 6:43 PM IST
  • বিরাট কোহলির প্রশংসা পেলেন সূর্য
  • ট্যুইট করে প্রশংসা

ভিডিও গেমের মত ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতের মিডল অর্ডার ব্যাটারের বিধ্বংসী ইনিংস দেখে এমনটাই জনালেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার নিউজিল্যান্ডের বে ওভালে মাত্র ৫১ বলে ১১১ রানের ইনিংস খেলেন সূর্য। আর তা দেখেই এমন মন্তব্য ভারতের প্রাক্তন অধিনায়কের। যদিও সূর্যের ইনিংস লাইভ দেখার সুযোগ হয়নি বিরাটের।

কী বললেন বিরাট?

ট্যুইট করে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন বিরাট। ট্যুইটে তিনি লেখেন, 'কেন সূর্যকুমার বেস্ট সেটা আরও একবার বোঝা গেল। ম্যাচটা লাইভ দেখতে পারিনি তবে আমার মনে হয়, ভিডিও গেমে আমরা যেমন খেলি সেই রকম ইনিংসই খেলেছে সূর্য।'

দারুণ ইনিংস খেললেন সূর্য 

তারকা ব্যাটারদের অনুপস্থিতি বুঝতেই দিলেন না সূর্য। বে ওভালে দারুণ ব্যাট করে গেলেন তারকা এদি ব্যাটার। টি২০ বিশ্বকাপেও ছন্দে ছিলেন তিনি। আবারও বুঝিয়ে দিলেন কেন তাঁকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়। মাত্র ৪৯ বল খেলেই সেঞ্চুরি করে ফেলেন সূর্য। 

৬৯ রানে ২ উইকেট পরে যাওয়ার পর মাঠে নামেন সূর্য। প্রথমে শ্রেয়াস আইয়ার, তারপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ে তোলেন স্কাই। টিম সাউদি হ্যাটট্রিক না করলে আরও বড় রান করতে পারত টিম ইন্ডিয়া। সূর্যকুমারের ইনিংসে ছিল ১১টা চার আর সাতটা বিশাল ছক্কা। স্ট্রাইক রেট ২১৭.৬৫। 

রোহিত শর্মা না থাকায় এদিন ভারতের হয়ে ওপেন করতে নামেন ইশান কিশান ও ঋষভ পন্ত। ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলে আউট হন ইশান। পন্ত এবারেও ব্যর্থ। ১৩ বল খেলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি। এরপরেই মাঠে নামেন সূর্য। ভালই পার্টনারশিপ গড়ে তুলেছিলেন শ্রেয়াস আইয়ারের সঙ্গে। তবে লকি  ফার্গুসনের বলে হিট উইকেট হয়ে ফেরেন তিনি। ৯ বলে ১৩ রান যোগ করেন তিনি। 

Advertisement

১৩ বলে ১৩ রান করে আউট হন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। এরপরে আরও দুই বলে ভারতের দুই উইকেট পড়ে যায়। দীপক হুডা গোল্ডেন ডাকে আউট হন। গোল্ডেন ডাক ওয়াশিংটন সুন্দরের। ভুবনেশ্বর কুমার ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। 

Read more!
Advertisement
Advertisement