Advertisement

Suryakumar Yadav: বে ওভালে সূর্যের তেজ, ৫১ বলে ১১১ রানের বিধ্বংসী ইনিংস সূর্যকুমারের

Suryakumar Yadav: ৫১ বলে ১১১ রান। আবারও বিধ্বংসী ইনিংস সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav)। টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পরে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ফের জ্বলে উঠলেন সূর্য।

সূর্যকুমার সূর্যকুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Nov 2022,
  • अपडेटेड 2:56 PM IST
  • ৫১ বলে ১১১ রান করলেন সূর্য
  • নিউজিল্যান্ডে দারুণ ইনিংস সূর্যের

৫১ বলে ১১১ রান। আবারও বিধ্বংসী ইনিংস সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav)। টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পরে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ফের জ্বলে উঠলেন সূর্য। কিউয়ি বোলারদের মেরে ফের পরিচিত ফর্মে ভারতের মিডল অর্ডার ব্যাটার। মূলত তাঁর ব্যাটে ভোর করেই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড় গড়ল ভারত (Team India)।

তারকা ব্যাটারদের অনুপস্থিতি বুঝতেই দিলেন না সূর্য। বে ওভালে দারুণ ব্যাট করে গেলেন তারকা এদি ব্যাটার। টি২০ বিশ্বকাপেও ছন্দে ছিলেন তিনি। আবারও বুঝিয়ে দিলেন কেন তাঁকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়। মাত্র ৪৯ বল খেলেই সেঞ্চুরি করে ফেলেন সূর্য। 

৬৯ রানে ২ উইকেট পরে যাওয়ার পর মাঠে নামেন সূর্য। প্রথমে শ্রেয়াস আইয়ার, তারপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ে তোলেন স্কাই। টিম সাউদি হ্যাটট্রিক না করলে আরও বড় রান করতে পারত টিম ইন্ডিয়া। সূর্যকুমারের ইনিংসে ছিল ১১টা চার আর সাতটা বিশাল ছক্কা। স্ট্রাইক রেট ২১৭.৬৫। 

রোহিত শর্মা না থাকায় এদিন ভারতের হয়ে ওপেন করতে নামেন ইশান কিশান ও ঋষভ পন্ত। ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলে আউট হন ইশান। পন্ত এবারেও ব্যর্থ। ১৩ বল খেলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি। এরপরেই মাঠে নামেন সূর্য। ভালই পার্টনারশিপ গড়ে তুলেছিলেন শ্রেয়াস আইয়ারের সঙ্গে। তবে লকি  ফার্গুসনের বলে হিট উইকেট হয়ে ফেরেন তিনি। ৯ বলে ১৩ রান যোগ করেন তিনি। 

১৩ বলে ১৩ রান করে আউট হন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। এরপরে আরও দুই বলে ভারতের দুই উইকেট পড়ে যায়। দীপক হুডা গোল্ডেন ডাকে আউট হন। গোল্ডেন ডাক ওয়াশিংটন সুন্দরের। ভুবনেশ্বর কুমার ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement