Advertisement

T20 WC 2026 Team India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে, কী স্ট্যাটেজি হরমনপ্রীতদের?

বাংলাদেশের বিরুদ্ধে জেতার পরেই ভারতের মহিলা দলের চিন্তায় অস্ট্রেলিয়া ম্যাচ। টি২০ বিশ্বকাপের লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের সামনে ভারত। বাংলাদেশের মতো এই ম্যাচটাও জিততেই হবে ভারতের মেয়েদের। তবেই খুলতে পারে সেমিফাইনালের দরজা। 

এই ফ্রেমে হারমানপ্রীত কৌর। (গেটি)এই ফ্রেমে হারমানপ্রীত কৌর। (গেটি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 1:36 PM IST

বাংলাদেশের বিরুদ্ধে জেতার পরেই ভারতের মহিলা দলের চিন্তায় অস্ট্রেলিয়া ম্যাচ। টি২০ বিশ্বকাপের লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের সামনে ভারত। বাংলাদেশের মতো এই ম্যাচটাও জিততেই হবে ভারতের মেয়েদের। তবেই খুলতে পারে সেমিফাইনালের দরজা। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে কী জানালেন ক্যাপ্টেন?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী হরমনপ্রীত কৌর। বলেন, 'আমরা কিছুটা হোঁচট খেয়েছি ঠিকই, তবে আশা করছি পরের ম্যাচে নিজেদের সেরাটা তুলে ধরতে পারব। অস্ট্রেলিয়া অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ, তাদের মোকাবিলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। এই ম্যাচে জিতলে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। নভি মুম্বইতে [২০২৫ ওয়ানডে বিশ্বকাপে] পাওয়া আগের জয়টি আমাদের যেমন প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছিল, তেমনই অনেক বাধা ভাঙতেও সাহায্য করেছিল।' 

যেভাবে বাংলাদেশকে হারাল ভারত
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল দারুণ জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে টিম ইন্ডিয়ার। ১৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতের মেয়েরা। ১৯ বল বাকি থাকতেই সে ম্য়াচে সহজেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফলে রানরেট নিয়েও সমস্যায় নেই শেফালিরা। ক্রিজে অপরাজিত ছিলেন হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা। অর্ধশতরানের ইনিংস খেললেন শেফালি বর্মা। 

প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩৬ রান বোর্ডে তুলেছিল বাংলাদেশ। রাধা যাদব ৩ উইকেট নেন। ২ উইকেট নেন শ্রী চরণী। রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধানা খুব বেশি রান বোর্ডে তুলতে পারেনি। ৮ রানে আউট হয়ে যান তিনি। কিন্তু অপর ওপেনার শেফালি বর্মা অর্ধশতরান হাঁকালেন। ৩৪ বলে অর্ধশতরানের ইনিংসটিতে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান শেফালি। ইয়াস্তিকা ভাটিয়া ১৮ বলে ২৩ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি হাঁকান তিনি। লোয়ার অর্ডারে নেমে জেমাইমা রডরিগেজ ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান জেমাইমা। হরমনপ্রীত কৌর ১৪ বলে ১৩ রানের ইনিংস খেলেন। দীপ্তি ৫ রানে অপরাজিত থাকেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement