
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) হারের পর চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে (Selection committee) বরখাস্ত করেছে বিসিসিআই (BCCI)। নতুন নির্বাচক কমিটির অনুসন্ধান চলছে এবং অনেক নাম উঠে আসছে, যারা টিম ইন্ডিয়ার পরবর্তী নির্বাচক হতে পারেন। আগের দিনই প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকরের (Ajit Agarkar) নাম উঠে এসেছিল। এবার এই তালিকায় যোগ হয়েছে নতুন কিছু নাম।
প্রাক্তন ক্রিকেটার নয়ন মঙ্গিয়া (Nayan Mongia) ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন যে তিনি জাতীয় নির্বাচক পদে আবেদন করবেন। তিনি ছাড়াও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ (Laxman Sivaramakrishnan) এবং সলিল আনকোলাও (Salil Ankola) এই দৌড়ে নামতে পারেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে ভারত। তারপরই বিসিসিআই চেতন শর্মার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচক কমিটিকে বরখাস্ত করে। একটি নতুন নির্বাচক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিসিআই আবেদনপত্র জমা করতে বলেছে। জাতীয় নির্বাচক কমিটির প্রধান হওয়ার জন্য কয়েকটি যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে বোর্ড।
এখনও পর্যন্ত কে কে দৌড়ে?
• অজিত আগরকর (২৬ টেস্ট, ১৯১ ওয়ানডে)
• নয়ন মঙ্গিয়া (৪৪ টেস্ট, ১৪০ ওয়ানডে)
• লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (৯ টেস্ট, ১৬ ওয়ানডে)
• সলিল আনকোলা (১ টেস্ট, 20 ওয়ানডে)
প্রধান নির্বাচক হওয়ার জন্য যোগ্যতা:
• ৭ বা তার বেশি টেস্ট ম্যাচ খেলা।
• ৩০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা।
• ১০টি ওডিআই বা ২০টি লিস্ট-এ ম্যাচ খেলা৷
• ৫ বছরের আগে ক্রিকেট থেকে অবসর।
• বিসিসিআই-এর কোনও কমিটির সদস্য নয় এবং পরবর্তী ৫ বছরের জন্য কাজ করতে পারা
এটা থেকে বোঝা যাচ্ছে যে বিসিসিআই এমন একটি নির্বাচক কমিটি নিয়োগ করতে চাইছে, যারা পাঁচ বছরের জন্য কাজ করবে। যে পাঁচজন সদস্যকে নির্বাচিত করা হবে, অভিজ্ঞতার দিক থেকে যিনি সিনিয়র হবেন তিনিই প্রধান নির্বাচক হবেন।