Advertisement

Virat Kohli: বিরাট কোহলির ফর্ম নিইয়ে চিন্তিত নয় টিম, জানালেন রোহিত শর্মা

তিনটি একদিনের ম্যাচে হঠাৎ করেই নিজের ফর্ম হারিয়ে ফেলেছেন বিরাট। হুট করেই উইকেট খুইয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকায় আরও কঠিন পরিস্থিতিতে হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি এখনও অধরা তাঁর ব্যাট থেকে।

আউট হয়ে হতাশ বিরাটআউট হয়ে হতাশ বিরাট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2022,
  • अपडेटेड 12:48 PM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে একেবারেই রান করতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৬ রান। প্রথম ম্যাচে আট রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১৮ রান করে প্যাভেলিয়ানে ফেরেন বিরাট। শেষ ম্যাচে রানই করতে পারেননি তিনি। তাঁর লাগাতার খারাপ পারফরম্যান্সে অনেকেই হতাশ। তবে বিরাটের খারাপ ফর্ম নিয়ে হতাশার কিছু দেখছে না ভারতের টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়ে দিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে তিনটি ম্যাচ জিতলেও বিরাটের অফ ফর্ম নিয়ে চিন্তায় তাঁর ভক্তরা। 

বিরাটের প্রসঙ্গ উঠতেই রোহিত মজার উত্তর দেন। সাংবাদিকরা ভারত অধিনায়ককে জিজ্ঞাসা করেছিলেন, 'বিরাটের কি আত্মবিশ্বাসে চিড় ধরেছে?' প্রশ্ন শুনে রোহিত বলেন, '' আপনি এটা কী বলছেন? বিরাটের আত্মবিশ্বাসে চিড় ধরেনি।''

তিনটি একদিনের ম্যাচে হঠাৎ করেই নিজের ফর্ম হারিয়ে ফেলেছেন বিরাট। হুট করেই উইকেট খুইয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকায় আরও কঠিন পরিস্থিতিতে হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি এখনও অধরা তাঁর ব্যাট থেকে। বিরাটের ফর্ম নিয়ে রোহিত আরও বলেন, ''ও সেঞ্চুরি করতে পারছে না এটা একেবারেই আলাদা ব্যাপার। তবে এর সঙ্গে  ফর্মের কোনও ব্যাপার নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচে দুটো হাফ সেঞ্চুরি রয়েছে বিরাটের। তাই এই ব্যাপারে চিন্তিত নয় ভারতের টিম ম্যানেজমেন্ট।''

ভাল শুরু করেও সেঞ্চুরি আসছে না বিরাটের ব্যাট থেকে। ২০১৯-এর নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার শতরান করেছিলেন বিরাট। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল শুরু করেন তিনি। দুটি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি করার আগেই আউট হয়ে ফিরতে হয় তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভাল শুরু করেছিলেন বিরাট। তবে তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি। শেষ ম্যাচে ০ রানেই ফিরতে হয় তাঁকে।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement