Advertisement

India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতীয় দলে ফিরবেন তারকা ক্রিকেটার?

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Sri Lanka) মহারণ। এই টেস্ট সিরিজ ভারতের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে চলে যাবে ভারতীয় দল (Team India)। ঘরের মাঠে চারটি টেস্ট এবং তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)।

রবীন্দ্র জাদেজারবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jan 2023,
  • अपडेटेड 11:18 PM IST

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Sri Lanka) মহারণ। এই টেস্ট সিরিজ ভারতের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে চলে যাবে ভারতীয় দল (Team India)। ঘরের মাঠে চারটি টেস্ট এবং তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)।

যদিও এই সিরিজের আগে স্বস্তির খবর এল ভারতীয় দলে। মাঠে ফিরছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravibdra Jadeja)। জানা যাচ্ছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিলনাড়ুর মুখোমুখি হবে সৌরাষ্ট্র। ২৪ জানুয়ারি থেকে শুরু হবে সেই ম‍্যাচ। আর সেই ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে খেলার কথা জাদেজার। 

অর্থাৎ চোট কাটিয়ে ফিট হয়ে গিয়েছেন ভারতের অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে চারদিনের রঞ্জি ট্রফির সেই ম‍্যাচেই দেখে নেওয়া হবে অজিদের বিরুদ্ধে টেস্ট জাদেজা খেলার জন্য কতটা প্রস্তুত। 

গত এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরেই রয়েছেন জাদেজা। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ট্রেনিং করছেন জাড্ডু। সঙ্গে চলছে ক্রিকেট অনুশীলনও। সপ্তাহ খানেক আগে থেকে ব্যাটিং এবং বোলিং অনুশীলন শুরু করেছেন তিনি। রঞ্জি ট্রফি খেলার আগে জাদেজাকে ফিটনেস টেস্ট দিতে হবে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে। আর সেই কারণে রঞ্জিতে নামছেন জাড্ডু। 

জাদেজাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের ১৭ জনের দলে রেখেছেন জাতীয় নির্বাচকরা। যদিও তাঁর দলে থাকা নির্ভর করবে ফিটনেসের উপর। নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। তার আগে রঞ্জি ম্যাচে দেখে নেওয়া হবে জাদেজা চোট সারিয়ে পাঁচ দিনের ম্যাচ খেলার মতন তৈরি কি না। এই সিরিজে জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারতীয় দল। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement