
দিন কয়েকের অপেক্ষা। আর তারপর শুরু হবে দুনিয়ার সবথেকে বড় খেলাধুলার প্রতিযোগিতা। বলা যেতে পারে, তখন সব ক্রীড়াপ্রেমীর নজর থাকবে টোকিয়োর দিকে। কারণ সেখানেই বসছে এবারের অলিম্পিক্সের আসর।
সেখানে অর্থাৎ টোকিয়ো অলিম্পিক্স (Tokyo Olympics)-এ অংশ নিতে চলে ভারতীয় ক্রীড়িবিদদের উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। তারা বিভিন্ন স্টেশনে সেলফি তোলার ব্যবস্থা করেছে। এই প্রচার কর্মসূচির নাম 'চিয়ার ফর ইন্ডিয়া' (Cheer for India)। সেই ছবি আবার দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সোশাল মিডিয়ায়।
করোনার কারণ ইতিমধ্যে তা এক বছর পিছিয়ে গিয়েছে। একই কারণে সে দেশে প্রতিযোগিতার আয়োজন নিয়ে হরেক রকম প্রতিবাদের মুখে পড়তে হয়েছে। সেই প্রতিবাদ এখনও থেমে যায়নি। তবে তার মাঝেই হচ্ছে টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics)-এর আসর।
ইতিমধ্যে 'চিয়ার ফর ইন্ডিয়া' চালু করে দেওয়া হয়েছে। তবে রাজ্যে আংশিক লকডাউন চলছে। সে কারণে সীমিত সংখ্যক মেট্রো চলছে। আর তাই মনে করা হচ্ছে, অন্যান্য সময়ের থেকে কম যাত্রী এই প্রচার কর্মসূচিতে যোগ দিতে পারবেন। সোশাল মিডিয়ায় অনেকে সে কথা জানিয়েছেনও।
মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics)। সেখানে অংশ নিতে চলা ভারতীয় খেলোয়াড়দের আরও উৎসাহ দিতে এই উদ্যোগ 'চিয়ার ফর ইন্ডিয়া'।
কলকাতা মেট্রো (Kolkata Metro)-র সব স্টেশনে আমরা সেলফি পয়েন্ট তৈরি করেছি। যাত্রীরা সেখানে সেলফি তুলতে পারবেন। পরে তা সোশাল মিডিয়ায় দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। করোনা বিধিনিষেধ মেনেই এ কাজ করা হচ্ছে।
যাত্রীদের মধ্যে সচেতনতা
সম্প্রতি মেট্রো (Kolkata Metro)-য় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে। মেট্রো রেল অভিযোগ দায়ের করেছে। এবং পুলিশ তদন্ত করে কয়েকজনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। তারা বিভিন্ন উপায়ে প্রচার চালাচ্ছে। এবার তাতে নতুন উপায় যোগ করতে চলেছে মেট্রো রেল।
পাবলিক অ্যাড্রস সিস্টেমে এ ব্যাপারে ঘোষণা করা হবে। মেট্রো রেলের তরফে এমনই জানানো হয়েছে। সব স্টেশনে তা চালু করে দেওয়া হবে। অর্থাৎ টাকা দিয়ে মেট্রো (Kolkata Metro)-য় চাকরি পাওয়া যায় না, সে ব্যাপারে প্রচার করা হবে।
বিভিন্ন বিষয়ে মেট্রো তেমন ভাবেই প্রচার করে। তাদের সেই পরিকাঠামো রয়েছে। ফলে সেই কাজ করতে কোনও অসুবিধা হবে না।