Advertisement

Vaibhav Suryavanshi: ১৫ বলে ৫০, পনেরোর সূর্যবংশীর বারবার বিধ্বংসী ব্যাটিং, তবু কেন টিম ইন্ডিয়ায় সুযোগ নেই?

১৫ বলে চেন্নাইয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে আবারও নিজের জাত চিনিয়েছে বৈভব সূর্যবংশী। ১৫ বছরের এই ব্যাটার কেন এখনও টিম ইন্ডিয়ায় সুযোগ পাচ্ছে না?

Aajtak Bangla
  • গুয়াহাটি ,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 11:28 AM IST
  • ১৫ বলে হাফ সেঞ্চুরি বৈভবের
  • IPL-এ মারাকাটারি ব্যাটিং
  • কেন এখনও টিম ইন্ডিয়ায় সুযোগ নয়?

ভারতীয় ক্রিকেটের তারকাদের তালিকায় নবতম সংযোজন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে IPL-এর মতো বড় মঞ্চে তাঁর বিস্ফোরক ব্যাটিং শুধু শিরোনামেই আসেনি, বরং টিম ইন্ডিয়ায় তাঁর নির্বাচন নিয়েও চর্চা তৈরি করেছে। 
 
সোমবার রাতে IPL ২০২৬-এর নিজের প্রথম ম্যাচেই বিস্ফোরক ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী। তিনি মাত্র ১৫ বলে অর্ধশতক হাঁকান। ১৭ বলে ৫২ রানের ইনিংস ছিল মারাকাটারি। এই বিধ্বংসী ইনিংসের সুবাদে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৮ রানের টার্গেট পূরণ করে। 

প্রকৃত পক্ষে সূর্যবংশীর ১৫ বলে করা অর্ধশতক তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। যে আত্মবিশ্বাসের সঙ্গে বৈভব বড় বড় শটগুলো খেলছিল, তা স্পষ্ট করে দিয়েছে, এই খেলোয়াড় লম্বা রেসের ঘোড়া। পাওয়ারপ্লেতে বোলারদের উপর চাপ সৃষ্টি করা এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়া, এই গুণগুলো সাধারণত অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে দেখা যায়। কিন্তু সূর্যবংশী এত অল্প বয়সেই তা অর্জন করে ফেলেছে, তারিফযোগ্য বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

তবে ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন খেলোয়াড়রা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বৈভবের প্রতিভা স্পষ্ট কিন্তু টিম ইন্ডিয়ার টিকিট এখনও নিশ্চিত নয়। 

সূর্যবংশী শুধু প্রতিভাবানই নয়, তার মধ্যে রয়েছে ম্যাচ উইনারের দক্ষতা। এ কারণেই তাকে ভবিষ্যতের তারকা হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। তবে ক্রিকেট কিংবদন্তিরা এই উচ্ছ্বাসকে সংযত করার পরামর্শ দিচ্ছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রায়াডু এবং পীযূষ চাওলা ইএসপিএন ক্রিকইফোর একটি অনুষ্ঠানে স্পষ্ট ভাবে বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট একটি ভিন্ন স্তর যেখানে প্রতিভাই যথেষ্ট নয়। 

তাঁর মতে, সূর্যবংশীকে এখনও ধারাবাহিকতা এবং ম্যাচের পরিস্থিতি বোঝার উপর কাজ করতে হবে। IPL-এ দু'একটি দুর্দান্ত ইনিংস অবশ্যই একজন খেলোয়াড়কে লাইমলাইটে নিয়ে আসতে পারে। কিন্তু টিম ইন্ডিয়ায় জায়গা করে নিতে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফর্ম্যান্স প্রয়োজন। 

এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হল সূর্যবংশীর বয়স। ১৫ বছর বয়সে সে এখনও ক্রিকেটের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে একজন খেলোয়াড়ের মানসিক বিকাশ, চাপ সামলানোর ক্ষমতা এবং কারিগরি দক্ষতা, সবই সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়। তাই কোনও খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেটে নামানোর ব্যাপারে তাড়াহুড়ো না করাটা নির্বাচকদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়ে। 

Advertisement

ভারতীয় দলের টপ অর্ডারে এই মুহুর্তে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ব্যাটার ভাল পারফর্ম করছেন। তাই সূর্যবংশীর পক্ষে সরাসরি ভারতীয় দলে জায়গা করে নেওয়া সহজ হবে না। ফলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সূর্যবংশীর কেরিয়ারের ক্ষতি হতে পারে। কারণ অনেক সময়েই দেখা যায় অল্প বয়সে বড় মঞ্চে সুযোগ পাওয়া খেলোয়াড়রা চাপের মুখে ছন্দ হারিয়ে ফেলে। তবে এটাও সত্যি, সূর্যবংশী যে প্রতিভা দেখিয়েছে, তাতে তাকে খুব বেশিদিন উপেক্ষা করা যাবে না। 

 

Read more!
Advertisement
Advertisement