Advertisement

Vaibhav Suryavanshi: 'বল দেখি, বোলার নয়,' IPL-এ মারকাটারি ইনিংস নিয়ে মুখ খুললেন বৈভব

IPL-এ একের পর এক মারকাটারি ইনিংস খেলছে বৈভব সূর্যবংশী। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে জেতাল এই বিস্ময় বালক। নিজের ইনিংস নিয়ে কী বলছে ১৫-র ব্যাটার?

Aajtak Bangla
  • গুয়াহাটি ,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 9:58 AM IST
  • একের পর এক মারকাটারি ইনিংস খেলছে বৈভব সূর্যবংশী
  • ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে জেতাল এই বিস্ময় বালক
  • নিজের ইনিংস নিয়ে কী বলছে ১৫-র ব্যাটার?

১৫ বছরের বৈভব সূর্যবংশী আবারও প্রমাণ করল, বয়স কেবলই একটা সংখ্যা। রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৬ বলে ৭৮ রান করে দলকে ২ ওভার বাকি থাকতেই কাক্ষিত ২০১ রানে পৌঁছতে সাহায্য করে।

ম্যাচ শেষে সূর্যবংশী তাঁর সাফল্যের রহস্য ফাঁস করে জানান, বোলারের নামে তিনি প্রাভাবিত হন না। তাঁর মনোযোগ কেবল বলের উপরেই থাকে। সে বলে, 'জসপ্রীত বুমরা বা জশ হ্যাজেলউডের মতো বোলারের মুখোমুখি হওয়ার চিন্তা মাথায় থাকলেও কেবল বলেই উপরই মনোযোগ দিই আমি।'

এই ম্যাচে বৈভব বিশেষ ভাবে হ্যাজেলউডকে লক্ষ্য করে পরপর ৪ বলে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাঁর এই ইনিংস rcb বোলারদের পুরোপুরি কোণঠাসা করে ফেলে। 

এত অল্প বয়সে সাফল্য পাওয়া সত্ত্বেও বৈভব সূর্যবংশী মাটির মানুষ। সে বলে, 'আমার বাবা এবং সাপোর্ট স্টাফ সদস্য রোমি ভিন্দার আমায় প্রতিনিয়ত সঠিক পথে পরিচালিত করেন। দু'জনেই আমায় মনে করিয়ে দেন, ক্রিকেট একটি দীর্ঘ যাত্রা এবং মনোযোগ খেলার দিকেই থাকা উচিত।'

মারকাটারি ইনিংস খেলা সত্ত্বেও সূর্যবংশীকে পুরোপুরি সন্তুষ্ট মনে হচ্ছিল না। সে স্বীকার করেছে, ৭৮ রানে আউট হওয়াটি হতাশাজনক ছিল। বৈভবের কথায়, 'শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে দলের জন্য আরও ২০ রান যোগ করতে পারতাম। যা পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারত।' বৈভব এই ম্যাচে মাত্র ২৬ বলে ৭৮ রান করে। যার মধ্যে ছিল ৮টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি। স্ট্রাইক রেট ছিল ৩০০। 

 

Read more!
Advertisement
Advertisement