Advertisement

IPL Media Rights: মহিলাদের IPL থেকেও কোটি টাকা আয়, রাইটস বিক্রি করে মালামাল BCCI

এবার মহিলাদের (Women IPL) আইপিএল থেকেও বিরাট মুনাফা পেল বিসিসিআই (BCCI)। বিসিসিআই মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (WIPL) মিডিয়া রাইটস থেকে কোটি কোটি টাকা পেয়েছে। মহিলাদের আইপিএল-এর মিডিয়া রাইটস জিতেছে ভায়াকম ১৮ (Viacom18)। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নিজেই ট্যুইটারে এই তথ্য জানিয়েছেন।

মহিলাদের আইপিএলমহিলাদের আইপিএল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Jan 2023,
  • अपडेटेड 10:09 PM IST
  • প্রচুর মুনাফা করতে চলেছে বিসিসিআই
  • মহিলাদের আইপিএল-এর রাইটস বিক্রি করল বোর্ড

এবার মহিলাদের (Women IPL) আইপিএল থেকেও বিরাট মুনাফা পেল বিসিসিআই (BCCI)। বিসিসিআই মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (WIPL) মিডিয়া রাইটস থেকে কোটি কোটি টাকা পেয়েছে। মহিলাদের আইপিএল-এর মিডিয়া রাইটস জিতেছে ভায়াকম ১৮ (Viacom18)। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নিজেই ট্যুইটারে এই তথ্য জানিয়েছেন।

ব্যাপক মুনাফা করেছে বিসিসিআই 
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ট্যুইট করে viacom18 কে অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও জানান, এবার  গণমাধ্যমের স্বত্ব বিক্রি করে বিরাট লাভবান হয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (Indian Cricket)। জয় শাহ (Jay Shah) বলেন, আগামী পাঁচ বছরের জন্য মিডিয়া রাইটস বিক্রি করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পর্যন্ত মহিলাদের IPL-এর মিডিয়ার স্বত্ব viacom18-এর কাছেই থাকবে।

প্রতিটি ম্যাচের খরচ ৭.০৯ কোটি টাকা

জয় শাহ ট্যুইটে লিখেছেন, 'মহিলা আইপিএল মিডিয়া রাইডস জেতার জন্য viacom18 কে অভিনন্দন। পাঁচ বছরের জন্য মিডিয়া স্বত্ব পেয়েছে তারা। ভায়াকমের সঙ্গে ৯৫১ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিসিসিআই-এর।' অর্থাৎ প্রতিটি ম্যাচের জন্য খরচ হবে ৭.০৯ কোটি টাকা। পুরুষদের আইপিএল ২০২৩-২৭-এর মিডিয়া স্বত্ব মোট ৪৮,৩৯০ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল। 

মহিলাদের আইপিএল কবে হতে পারে

মহিলাদের আইপিএল (IPL) মিডিয়া স্বত্বের জন্য ১৬ জানুয়ারি থেকে আবেদন করতে বলা হয়েছিল। ভায়াকম ছাড়াও জি, সনি এবং ডিজনি স্টারও এই লড়াইয়ে ছিল। কিন্তু ভায়াকম এই লড়াইয়ে সকলকে পেছনে ফেলে জিতেছে। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদনও ২৫ জানুয়ারি থেকে শুরু হবে।

কিছুদিনের মধ্যেই মহিলাদের আইপিএল 2023 মরশুমের জন্য খেলোয়াড়দের নিলাম করা হবে। তবে নিলামের তারিখ এখনও ঠিক হয়নি। মহিলা আইপিএলের পরবর্তী মরশুমের সময়সূচী প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে এই বছরের ৩ থেকে ২৬ মার্চের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারে। এবারের আসরে ফাইনালসহ মোট ২২টি ম্যাচ হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement