Advertisement

Virat Kohli lata mangeshkar: 'লতা মঙ্গেশকরকে ডিনারে নিয়ে যাওয়া হল না,' আক্ষেপ বিরাটের

প্রয়াত হয়েছেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর সঙ্গে দেখা করতে না পারার আক্ষেপ থেকে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, তিনি একবার সুর সাম্রাজ্ঞীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দেখা করলে কী জানতে চাইতেন বিরাট? সেটাও জানিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। 

বিরাট কোহলি ও লতা মঙ্গেশকরবিরাট কোহলি ও লতা মঙ্গেশকর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2023,
  • अपडेटेड 2:34 PM IST
  • গত বছরেই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর
  • ভাইরাল ভিডিও

প্রয়াত হয়েছেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর সঙ্গে দেখা করতে না পারার আক্ষেপ থেকে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, তিনি একবার সুর সাম্রাজ্ঞীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দেখা করলে কী জানতে চাইতেন বিরাট? সেটাও জানিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। 

বিরাট জানিয়েছেন, লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা হলে, তাঁর কাছ থেকে বিরাট জানতে চাইতেন, সুরসাম্রাজ্ঞীর জীবন সম্পর্কে। কী ভাবে তাঁর বেড়ে ওঠা, সুরের তালিম নেওয়া? এই সমস্ত কিছু নিয়েই কৌতূহলী বিরাট। গত বছর ফেব্রুয়ারি মাসে ৯২ বছর বয়সে প্রয়াত হন লতা। গানের পাশাপাশি, ক্রিকেট নিয়েও দারুণ আগ্রহ ছিল তাঁর। 

সাক্ষাৎকারে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, যদি কোনও মহিলাকে ডিনারে নিয়ে যেতে হয়, তবে কাকে তিনি তিনি নিয়ে যেতে চাইবেন? এই প্রশ্নের উত্তরে বিরাট বলেন, 'আমি কখনই লতাজির সঙ্গে দেখা করার সুযোগ পাইনি, তাই তাঁর সঙ্গে কথা বলার ইচ্ছে অপূর্ণই থেকে গেল। তাঁর জীবন এবং তাঁর সম্পর্কে আরও কিছুটা জানতে পারলে দারুণ হত।'   

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি পেয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। ছুটি উপভোগ করছেন বিরাট কোহলি। কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ঋষিকেশে পৌঁছে গিয়েছেন। ঋষিকেশের স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে পৌঁছেছেন বিরাট-অনুষ্কা। স্বামী দয়ানন্দ গিরি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) শিক্ষক। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ধর্মীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এই আশ্রমে সেই জন্যই ঋষিকেশে গিয়েছেন তারকা দম্পতি।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায়ও তিনি আশ্রমে থাকবেন। সূত্রের মতে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতের হয়ে ভাল পারফরম্যান্সের জন্য মা গঙ্গার কাছ থেকে আশীর্বাদ এবং শক্তি পেতে বিরুষ্কা ঋষিদের আশ্রমে পৌঁছে গিয়েছেন। এই সিরিজ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে এই সিরিজে জিততে হবে টিম ইন্ডিয়াকে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement