Advertisement

Inter Kashi: 'হিন্দুত্ব নয়...' ইন্টার কাশী টিমের লোগো নিয়ে কী বলছেন কর্মকর্তা?

আই লিগে (I League) খেলার জন্য বিড তুলেছে কাশীর নতুন ক্লাব ইন্টার কাশী (Inter Kashi)। এর আগে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে কোনও ক্লাব ভারতীয় ফুটবলের (Indian Football) মূল স্ত্রোতে আসতে পারেনি। এই নতুন ক্লাবের লোগো নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ইন্টার কাশির লোগোইন্টার কাশির লোগো
জাগৃক দে
  • কলকাতা,
  • 30 Jun 2023,
  • अपडेटेड 12:46 PM IST
  • কাশীতে এবার নতুন ক্লাব
  • কী বলছেন ক্লাব কর্তা?

আই লিগে (I League) খেলার জন্য বিড তুলেছে কাশীর নতুন ক্লাব ইন্টার কাশী (Inter Kashi)। এর আগে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে কোনও ক্লাব ভারতীয় ফুটবলের (Indian Football) মূল স্ত্রোতে আসতে পারেনি। এই নতুন ক্লাবের লোগো নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

কেন এমন লোগো?
কাশী বা বারানসিকে পৃথিবীর অন্যতম প্রাচীন শহর বলে ধরা হয়। তবে সেখানে ফুটবলের প্রসার সেভাবে  ঘটেনি। আর এবার সেই শহরকেই বেছে নেওয়া হল। তবে এই নতুন ক্লাবের লোগোতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। হিন্দু মন্দিরের ছবি যেমন এই লোগোতে দেখা যাচ্ছে, তেমনি দেখা যাচ্ছে শিবের তিলকও। বারানসি হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান। কাশী শহরকেও বলা হয়, গোটা বিশ্বের অন্যতম পুরনো শহর। সেই শহরই এবার মাতবে ফুটবলে। ক্লাবের এক কর্তা জানান, ‘এই শহরে ফুটবলের প্রচলন সেভাবে নেই। আর সেই জন্যই লোগোতে এই শহরকেই তুলে ধরা হয়েছে। যাতে স্থানীয় মানুষরা এই ক্লাবের সঙ্গে একাত্ম বোধ করেন।‘ 

'ফুটবলের প্রসারই মূল লক্ষ্য'
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ফুটবলের প্রসার। এই লোগো দেখে যেমন অনেকেই প্রশংসা করেছেন তেমনি ট্রোলও করেছেন। তাতে সমস্যা নেই। কাজ করতে গেলে এমনটা হবেই। আমাদের লক্ষ্য ছিল, ক্লাবের লোগোতে গোটা শহরকে তুলে ধরা। ফলে আগামী দিনে এই দলকে কেন্দ্র করে বারানসি শহর থেকে আরও নতুন বেশ কিছু ফুটবলারকে উঠে আসতে দেখা যেতে পারে। আশা করা যায় ইন্টার কাশীর আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবল আরও এক ধাপ এগিয়ে যাবে।‘

কোচ ঠিক করে ফেলেছে ইন্টার কাশী
জামসেদপুর এফসি-র প্রাক্তন কোচ কার্লোস সান্তামারিনাকে সই করিয়েছে ইন্টার কাশী। অ্যাটলেটিকো মাদ্রিদ এর আগেও ভারতীয় ফুটবলে ছিল। কলকাতার দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রথম কয়েকবছর এটিকে নামে খেলেছিল তারা। আর এবার তারা ইন্টার কাশীর সঙ্গে খেলবে। 


যদিও তারা, এই মরশুমেই যে আই লিগ খেলতে পারবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে নিজেদের মতো করে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে কাশীর ক্লাব। ৫ জুলাই জানা যাবে, এবারের আই লিগে ইন্টার কাশীকে খেলতে দেখা যাবে কিনা। এর আগেও দেখা গিয়েছিল, মিনার্ভা পঞ্জাব এফসি ও রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি আই লিগে খেলতে। দুই দলই একবার করে চ্যাম্পিয়নও হয়ে গিয়েছে। এবার কাশীর ক্লাব এই পথে হাঁটতে পারে কিনা সেটাই এখন দেখার।  
  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement