Advertisement

World Cup 2026: নক আউটে ব্রাজিলের সামনে জার্মানি না জাপান? সহজ প্রতিপক্ষ পেতে পারে আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল। নতুন ফরম্যাটে গ্রুপ পর্ব শেষে শুরু হবে রাউন্ড অব ৩২। বাংলাদেশের কোটি ফুটবলভক্তের চোখ থাকবে ব্রাজিল ও আর্জেন্টিনার নকআউট যাত্রার দিকে। ড্র অনুযায়ী দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভিন্ন গ্রুপে পড়েছে, তাই গ্রুপ পর্বে তাদের দেখা হওয়ার সুযোগ নেই। তবে রাউন্ড অব ৩২ থেকেই শুরু হতে পারে রোমাঞ্চকর পথচলা।

ভিনিশিয়াস জুনিয়র ও লিওনেল মেসিভিনিশিয়াস জুনিয়র ও লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 10:38 AM IST
  • রাউন্ড অফ ৩২ থেকেই নক আউট
  • ব্রাজিলের সামনে জার্মানি বা জাপান

২০২৬-এর বিশ্বকাপ (FIFA World Cup 2026) দারুণভাবে শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসির (Lionel Messi) হ্যাটট্রিকের সৌজন্যে আলজিরিয়াকের তারা হারায় ৩-০ ব্যবধানে। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল (Brazil) শুরুটা ভাল না করলেও, ভিনিশিয়াস জুনিয়রের (Vinicius Jr) ম্যাজিকে লড়াইয়ে ফেরত এসেছে। মরক্কোর (Morocco) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর, হাইতিকে (Haiti) ৩ গোল দিয়েছে তারা। আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে সোমবার রাতে। প্রতিপক্ষ অস্ট্রিয়া (Austria)।

পরের রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
একটা মাত্র ম্যাচ খেললেও, যে দাপট আর্জেন্টিনা দেখিয়েছে, তাতে রাউন্ড অফ ৩২তে তাদের যাওয়া নিয়ে প্রায় কোনও সংশয় নেই। তবুও ফুটবল অনিশ্চয়তার খেলা। তবে যদি মেসিরা পরের রাউন্ডে গ্রুপ শীর্ষে থেকে যান তা হলে কাদের বিরুদ্ধে খেলতে হবে? আর যদি ২ নম্বরে থেকে রাউন্ড অফ ৩২তে যান তা হলে তাদের প্রতিপক্ষ কারা? আসুন জেনে নেওয়া যাক

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ ‘এইচ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে খেলবে। ‘এইচ’ গ্রুপে আছে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। ফলে উরুগুয়ে বা সৌদি আরব রানার্সআপ হলে তাদের বিপক্ষেই মেসিদের লড়তে হতে পারে।

রাউন্ড অফ ৩২তে ব্রাজিলের সম্ভাব্য় প্রতিপক্ষ কারা?
ব্রাজিল ‘সি’ গ্রুপে আছে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠলে ‘এফ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে। সেক্ষেত্রে জাপানের বিরুদ্ধে ম্যাচ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কারণ তারা এই মুহূর্তে রানার্স। তবে সাম্পতিক কালে প্রীতি ম্যাচে জাপানের কাছে হারতে হয়েছে ব্রাজিলকে। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলে প্রতিপক্ষ চূড়ান্ত হবে। ব্রাজিল যদি গ্রুপে দ্বিতীয় হয়, তাহলে সমীকরণ পুরোপুরি বদলে যাবে এবং ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে খেলতে হবে। আর সেটা হলে নেইমারদের সামনে জার্মানি। কারণ তারা ইতিমধ্যেই রাউন্ড অফ ৩২ কনফার্ম করে ফেলেছে। 

Advertisement

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে?
গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল ও আর্জেন্টিনা নকআউটের ভিন্ন অংশে পড়বে। তাই রাউন্ড অব ৩২ কিংবা রাউন্ড অব ১৬-এ তাদের দেখা হওয়ার সুযোগ নেই। দুই দলই নকআউট ম্যাচ জিতে এগোলে সেমিফাইনাল বা ফাইনালে ‘সুপার ক্লাসিকো’ দেখা যেতে পারে।  

Read more!
Advertisement
Advertisement