Advertisement

East Bengal: আনোয়ার-রশিদ খেলবেন ওড়িশা ম্যাচে? প্র্যাক্টিসে দলের সঙ্গে না নামায় প্রশ্ন

২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে ২৮ এপ্রিল গোয়ায় সরে যাওয়া ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের উপর চাপ বাড়াতে এবং দ্বিতীয় স্থানে উঠে আসতে এই ম্যাচ জেতাটা লাল-হলুদ শিবিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে জোরকদমে প্রস্তুতি সারছে অস্কার ক্রজোর দল।

মহম্মদ রশিদ ও আনোয়ার আলিমহম্মদ রশিদ ও আনোয়ার আলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 11:11 AM IST

২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে ২৮ এপ্রিল গোয়ায় সরে যাওয়া ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের উপর চাপ বাড়াতে এবং দ্বিতীয় স্থানে উঠে আসতে এই ম্যাচ জেতাটা লাল-হলুদ শিবিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে জোরকদমে প্রস্তুতি সারছে অস্কার ক্রজোর দল।

অনুশীলনে কোচ অস্কার ব্রুজো দলকে দু'ভাগে ভাগ করে 'সিচুয়েশন প্র্যাকটিস করান। বেঙ্গালুরু ম্যাচে লাল কার্ড দেখা মিগুয়েল ফিগুয়েরার অনুপস্থিতিতে ওড়িশার বিরুদ্ধে জোড়া স্ট্রাইকার নিয়ে দল নামানোর প্রবল সম্ভাবনা রয়েছে। ভরে দুই বিদেশি ফরোয়ার্ডকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা বেশ কম। অনুশীলনে ইউসেফের সঙ্গে ডেভিডকে শুরু থেকেই খেলতে দেখা গিয়েছে, যা থেকে অনুমান করা হচ্ছে এই জুটিই হয়তো আগামী ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে পারে।

এদিনের অনুশীলনে লেফট ব্যাক পজিশনে এক বড়সড় চমক দেখা গিয়েছে। পিভি বিষ্ণু, যিনি গত কয়েকটি ম্যাচে এই পজিশনে খেলেছিলেন, সামান্য চোটের কারণে সতর্কভামুলক পদক্ষেপ হিসেবে তাঁকে এদিন সাইডলাইনে রাখা হয়। তাঁর বদলে অনুশীলনে লেফট ব্যাক হিসেবে দেখা গেল জেসিন টিকে-কে, যা রীতিমতো অবাক করার মতো বিষয়।

অন্যদিকে সাইডলাইনে ছিলেন আনোয়ার আলি এবং মহম্মাদ রশিদ। রশিদের গোড়ালির চোট পুরোপুরি না সারায় ওড়িশা ম্যায়ে তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, যদিও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে খেলাতে জোরকদমে চেষ্টা করছে। আনোয়ার আলির পেশিতে সামান্য টান থাকায় তাঁকে নিয়েও 'ধীরে চলো' নীতি নিচ্ছে ম্যানেজমেন্ট, তবে আশা করা হচ্ছে তিনি ওড়িশা ম্যাচে মাঠে নামতে পারবেন। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর হল, কেডিন সিবিলে পুরোদমে অনুশীলন।

লাল কার্ড দেখার কারণে মিগুয়েল ফিগুয়েরা ওড়িশার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। লাল কার্ড দেখার পর বেঙ্গালুরু এফসির ডাগআউটে বল মারার কারণে তাঁর নির্বাসনের মেয়াদ তিন ম্যাচ শর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্লাব ম্যানেজমেন্ট ইতিমদ্ধেই তাঁর শাস্তি কমানোর জন্য ফেডারেশনের কাছে আবেদন করেছে। তবে এই আচরণের কারণে দলের ক্ষতি হওয়ায় ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে মিগুয়েলকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

Advertisement

পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল দল আগামী ২৬ এপ্রিল গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং বাকি দিনগুলো সেখানেই অনুশীলন সারবে। এখন দেখার বিষয়, অনুশীলনের এই নতুন হক ওড়িশা এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে কাবিক্ষত জয় এনে দিতে পারে কিনা।

Read more!
Advertisement
Advertisement