Advertisement

World Cup 2026 Brazil: জাপান না নেদারল্যান্ডস? নক আউটে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

বিশ্বকাপে (FIFA World Cup 2026) শুরুটা নড়বড়ে হলেও, ব্রাজিল (Brazil) কিন্তু ছন্দ ফিরে পেয়েছে। অন্তত তাদের গত দুই ম্যাচের পারফরম্যান্স সেই ইঙ্গিতই শুধু জয় নয়, রীতিমত দাপট দেখিয়ে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভিনিশিয়াস জুনিয়ররা (Vinicus Jr)। স্বাভাবিকভাবেই গ্রুপ সি-তে শীর্ষে থেকেই রাউন্ড অফ ৩২তে খেলতে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে প্রশ্ন হল, রাউন্ড অফ ৩২-তে ব্রাজিলের প্রতিপক্ষ কারা? 

ব্রাজিল দলব্রাজিল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2026,
  • अपडेटेड 8:24 AM IST
  • শীর্ষে থেকেই রাউন্ড অফ ৩২-তে ব্রাজিল
  • স্কটল্যান্ডকে হারাল ০-৩ গোলে

বিশ্বকাপে (FIFA World Cup 2026) শুরুটা নড়বড়ে হলেও, ব্রাজিল (Brazil) কিন্তু ছন্দ ফিরে পেয়েছে। অন্তত তাদের গত দুই ম্যাচের পারফরম্যান্স সেই ইঙ্গিতই শুধু জয় নয়, রীতিমত দাপট দেখিয়ে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভিনিশিয়াস জুনিয়ররা (Vinicus Jr)। স্বাভাবিকভাবেই গ্রুপ সি-তে শীর্ষে থেকেই রাউন্ড অফ ৩২তে খেলতে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে প্রশ্ন হল, রাউন্ড অফ ৩২-তে ব্রাজিলের প্রতিপক্ষ কারা? 

কাদের বিরুদ্ধে খেলতে হবে ব্রাজিলকে?
৩ ম্যাচে ২টি জয়, একটি ড্র, ৭ পয়েন্ট নিয়ে মরক্কোর (Morocco) থেকে গোল পার্থক্যে এগিয়ে থেকে শেষ ৩২ রাউন্ডে জায়গা পাকা করে ফেলেছে ব্রাজিল। এবার ব্রাজিল ফ্যানেদের কৌতুহল হল পরবর্তী নকআউট রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে চলেছে কোন দল? তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর (রাউন্ড অব ৩২) ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলি শেষ না হওয়ায় এখনো সুনির্দিষ্ট প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি, তবে এটি নিশ্চিত যে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দলগুলির মধ্যে যেকোনো একটি দলই হতে যাচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ।

ব্রাজিল গ্রুপ ‘সি’-তে ১ম স্থান অর্জন করায় তারা ২৯ জুন হিউস্টনে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দলের বিরুদ্ধে খেলবে। নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন। এই তিন দলের মধ্যে যে কোনও একজনের সঙ্গে খেলতে হবে পাঁচবারের বিশ্বজয়ীদের।

গ্রুপ এফের যা পরিস্থতি সেখান, নেদারল্যান্ডস ও জাপান ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে রয়েছে। গোল পার্থক্যে শীর্ষে ডাচরা। নেদাপল্যান্ডসের শেষ ম্যাচ দুর্বল তিউনিশিয়ার বিরুদ্ধে। ফলে সেই ম্যাচ ডাচরা জিতবে তা আশা করাই যায়। যদিও ছোট দলগুলি এবারের বিশ্বকারে যখন-তখন অঘটন ঘটাতে পারে।

অপরদিকে, জাপান খেলবে সুইডেনের বিরুদ্ধে। জাপান দুরন্ত ফর্মে থাকলেও সুইডেনেরও পয়েন্ট তিন। ফলে জিততে পারলে তাদের কাছেও নকআউট পাকা হয়ে যাবে। ফলে এই ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে। তবে জাপান কিছুটা এগিয়ে শুরু করবে। জাপান যদি নেদারল্যান্ডসের থেকে গোল পার্থ্যকে এগিয়ে থেকে জিততে পারে তাহলে তারা শীর্ষে চলে যাবে। তখন ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস আর জাপান বা সুইডেন যদি দুইতে শেষ করে তাহলে তাদের খেলতে হবে ব্রাজিলের বিরুদ্ধে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement