Advertisement

Wriddhiman Saha: বাংলা ছাড়লেন ঋদ্ধিমান, এরপর কোথায় খেলবেন তিনি?

সিএবি-র তরফ থেকে ঋদ্ধিমানের কাছে বারবার অনুরোধ করা হয়েছিল বাংলা না ছাড়ার জন্য। এমনটা নিজেই জানালেন ঋদ্ধি। তিনি বলেন, ''সিএবি-র তরফ থেকে আমাকে বলা হয়েছে। বারবার অনুরোধ করা হয়েছে যাতে আমি ফের বাংলার হয়ে খেলি। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর পিছিয়ে আসার উপায় নেই।''

ঋদ্ধিমান সাহা ঋদ্ধিমান সাহা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jul 2022,
  • अपडेटेड 3:48 PM IST
  • NOC পেয়ে গেলেন ঋদ্ধিমান
  • বাংলার হয়ে খেলবেন না তিনি

সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। এই মরশুমে বাংলার হয়ে খেলেননি ঋদ্ধিমান। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে বাংলার ক্রিকেট মহলে। বিতর্কের মাঝে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধি। অভিষেক ডালমিয়ার কাছে NOC চান উইকেট কিপার ব্যাটার। সেই মত শনিবার ইডেনে গিয়ে NOC নিয়ে আসেন ঋদ্ধিমান। সিএবি থেকে বেরিয়ে ঋদ্ধিমান বলেন, ''আপাতত অন্য রাজ্যের হয়ে খেলব। পরে যদি সিএবি ডাকে তবে ফিরতে পারি।''

সিএবি-র তরফ থেকে ঋদ্ধিমানের কাছে বারবার অনুরোধ করা হয়েছিল বাংলা না ছাড়ার জন্য। এমনটা নিজেই জানালেন ঋদ্ধি। তিনি বলেন, ''সিএবি-র তরফ থেকে আমাকে বলা হয়েছে। বারবার অনুরোধ করা হয়েছে যাতে আমি ফের বাংলার হয়ে খেলি। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর পিছিয়ে আসার উপায় নেই।''

বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধি। তিনি না খেললেও বাংলার ক্রিকেট সঠিক পথেই রয়েছে। এমনটা মনে করেন ঋদ্ধিমান। তিনি বলেন, ''আগের বার ফাইনাল খেলেছে। এবারেও সেমিফাইনালে উঠেছিল। তাই একটা বিষয় স্পষ্ট যে বাংলার ক্রিকেট ঠিক দিকেই এগিয়ে যাচ্ছে। ট্রফি জিততে পারলে আরও ভাল হবে।'' 

বাংলার হয়ে খেলতে একটা সময় রেলের চাকরি ছেড়ে দিয়েছিলেন ঋদ্ধিমান। সেই বাংলা ছাড়ার আগে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। ঋদ্ধি বলেন, ''একটা সময় রেলের চাকরি ছেড়েছি। অনেকেই বলেছিল, এমন কেউ করে না কি? এত ভাল চাকরি কেউ ছাড়ে? তবে আমি শুনিনি। তাই বাংলার সঙ্গে কোনও ইগোর ব্যাপার নেই।''

বাংলার পর কোন রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন ঋদ্ধিমান? এই প্রশ্নের উত্তর যদিও এখনও দেননি তিনি। ঋদ্ধিমান বলেন, ''এখনও পুরোপুরি ঠিক হয়নি। ঠিক হলে সকলেই জানতে পারবেন। তবে বাংলার হয়ে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। সে গুলো ভুলব না। ভুলতেও চাই না।''

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং করানোর ইচ্ছে গোপন করেননি ঋদ্ধি। তিনি বলেন, ''কোচিং করানোর ইচ্ছে অবশ্যই রয়েছে।''     

Read more!
Advertisement
Advertisement