মুখে বিজয়ের হাসি। বুকের ভেতর জমে শোক। আন্তর্জাতিক মঞ্চে পদক জয়ের পর আবেগঘন মুহূর্ত। বাঙালি কন্যা অস্মিতা দে বললেন,'এই পদক আমার কোচ এবং প্রয়াত বাবার স্মৃতিতে উৎসর্গ করলাম। আমার নিজের জন্য, আমার রাজ্য এবং দেশের জন্য এই পদক জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ২০২৫ সালের ডিসেম্বরে আমার বাবা যখন মারা যান, তখন মনে হয়েছিল যেন মাথার ওপর থেকে আকাশটা ভেঙে পড়ল। বাবার অবদান আমার জীবনে অপরিসীম, তাঁর চলে যাওয়ার পর মনে হয়েছিল সব শেষ হয়ে গেল!'