Advertisement

বিশ্বকাপে রোনাল্ডো VS মেসি ম্যাচ হতে পারে, ৩ ফ্যাক্টরের একটি মিললেই...

ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব ফুটবলে তাঁদের অসংখ্য স্মরণীয় দ্বৈরথের সাক্ষী থেকেছেন সমর্থকেরা। কিন্তু অবাক করার মতো বিষয় হল, বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত কখনও একে অপরের মুখোমুখি হননি এই দুই কিংবদন্তি। কারণ, আর্জেন্টিনা এবং পর্তুগাল বিশ্বকাপে কখনও পরস্পরের বিরুদ্ধে খেলেনি।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jun 2026,
  • अपडेटेड 5:28 PM IST
  • ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব ফুটবলে তাঁদের অসংখ্য স্মরণীয় দ্বৈরথের সাক্ষী থেকেছেন সমর্থকেরা।
  • কিন্তু অবাক করার মতো বিষয় হল, বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত কখনও একে অপরের মুখোমুখি হননি এই দুই কিংবদন্তি।

ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব ফুটবলে তাঁদের অসংখ্য স্মরণীয় দ্বৈরথের সাক্ষী থেকেছেন সমর্থকেরা। কিন্তু অবাক করার মতো বিষয় হল, বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত কখনও একে অপরের মুখোমুখি হননি এই দুই কিংবদন্তি। কারণ, আর্জেন্টিনা এবং পর্তুগাল বিশ্বকাপে কখনও পরস্পরের বিরুদ্ধে খেলেনি।

তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী এমন তিনটি সম্ভাবনা রয়েছে, যার মধ্যে যে কোনও একটি বাস্তবায়িত হলেই বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে পারে বহুল প্রতীক্ষিত মেসি-রোনাল্ডো দ্বৈরথ।

এক সময় স্পেনের ফুটবলে এফ সি বার্সোলোনা এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে নিয়মিত মুখোমুখি হতেন দুই তারকা। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে শেষবার তাঁদের দেখা গিয়েছিল ২০২০ সালে, যখন জুভেন্টাস এফসি-র হয়ে রোনাল্ডো খেলেছিলেন বার্সেলোনার বিরুদ্ধে। সেই ম্যাচে জোড়া গোলও করেছিলেন তিনি।

সম্ভাবনা ১: কোয়ার্টার ফাইনালে মহারণ
যদি আর্জেন্টিনা তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং পর্তুগালও নিজেদের গ্রুপের শীর্ষে থাকে, তাহলে দুই দল একই অর্ধে অবস্থান করবে। সে ক্ষেত্রে উভয় দল রাউন্ড অফ ৩২ এবং রাউন্ড অফ ১৬ পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারে মেসি ও রোনাল্ডোর দল।

সম্ভাবনা ২: রাউন্ড অফ ১৬-তেই মুখোমুখি
যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দু’দলই নিজ নিজ গ্রুপে রানার্স-আপ হয়, তাহলে টুর্নামেন্টের সূচি অনুযায়ী রাউন্ড অফ ১৬-তেই দেখা হতে পারে দুই দলের। যদিও গ্রুপের শক্তি বিচার করলে এই সম্ভাবনাকে তুলনামূলক কম বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

সম্ভাবনা ৩: ফাইনালে স্বপ্নের লড়াই
যদি দুই দলের মধ্যে একটি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্যটি রানার্স-আপ হয়, তাহলে তারা টুর্নামেন্টের দুই ভিন্ন অর্ধে চলে যাবে। সেই পরিস্থিতিতে মেসি-রোনাল্ডোর মুখোমুখি হওয়ার একমাত্র সম্ভাবনা থাকবে ফাইনালে।

ফুটবলপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে এক স্বপ্নের ম্যাচ। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দুই কিংবদন্তিকে বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো মুখোমুখি দেখতে চান কোটি কোটি সমর্থক। এখন দেখার, ভাগ্য ও ফলাফলের সমীকরণ মিলিয়ে সেই বহু প্রতীক্ষিত মহারণ সত্যিই বাস্তব রূপ পায় কি না।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement