আজকের দিনে অর্থ, সম্পত্তি আর বিলাসবহুল জীবনযাত্রার সঙ্গে সঙ্গে যখন যৌথ পরিবার ভেঙে ছোট ছোট পরিবারে থাকার প্রবণতা বাড়ছে, ঠিক সেই সময় এক অনন্য নজির গড়ে তুলেছে অন্ধ্রপ্রদেশের একটি পরিবার। ছয় প্রজন্ম ধরে একই ছাদের নিচে, একই পরিবারের সদস্য হিসেবে একসঙ্গে বসবাস করছেন ৮৩ জন। তাঁদের দাবি, সম্পদের চেয়ে অনেক বড় সম্পদ হল পরিবারের ভালোবাসা, একতা এবং পারস্পরিক বিশ্বাস।