প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, আর তারপরেই শুরু হয় অশান্তি! বিয়ের পর ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া, পণের দাবিতে অত্যাচার এবং মারধরের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠল পাঞ্জাবের লুধিয়ানায়। এক তরুণী এবং তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।