চকচকে জুতো নাকি নোংরা হয়ে যাবে! তাই বলে আদ্যোপান্ত গরিব, এক রোগা-পাতলা বৃদ্ধ মানুষের পিঠে চেপে জল জমা রাস্তা পেরোচ্ছেন সরকারি অফিসার! ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা কথা বলছি এমন এক লজ্জাজনক ঘটনা নিয়ে, যা শুধু মধ্যপ্রদেশ নয়, গোটা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে! একজন সরকারি রেভিনিউ অফিসার যখন অহংকারের চোটে অন্ধ হয়ে একজন জলমগ্ন রাস্তা পেরকনোর জন্য ষাটোর্ধ্ব প্রৌঢ়ের পিঠে চড়ে বসেন, তখন বুঝতে হবে আমাদের সিস্টেমের অন্দরে কত বড় পচন ধরেছে!এই ঘটনার পিছনে যুক্তি কী? ওই রেভিনিউ অফিসার জুতো পরে ছিলেন। জলে তাঁর জুতো ভিজে যাবে। তাই কিনা একেবারে ষাটোর্ধ্ব বৃদ্ধের পিঠে চড়ে বসলেন রাস্তা পেরনোর জন্য।