কলেজে ভর্তি হতে না হতেই 7,000-এর বেশি পড়ুয়া HIV আক্রান্ত! গত কয়েকদিন ধরে এমনই একটি খবর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়, কর্নাটকের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 18 থেকে 25 বছর বয়সি হাজার হাজার শিক্ষার্থীর শরীরে HIV সংক্রমণ ধরা পড়েছে। এমনকি পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে রাজ্য সরকার নাকি সমস্ত সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি ডিগ্রি ও ইঞ্জিনিয়ারিং কলেজে HIV পরীক্ষা ও প্রি-কাউন্সেলিং ক্যাম্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।