Advertisement

Google Warning: ৪০% স্মার্টফোনে বিপদ, সব সিক্রেট ফাঁস হতে পারে, সতর্ক করল Google, বাঁচার উপায় কী?

স্মার্টফোন ব্যবহারকারীদের 'মেজর ওয়ার্নিং' (বড় সতর্কতা) দিল আমেরিকার সংস্থা গুগল। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে সারা পৃথিবীর অর্ধেকের বেশি স্মার্টফোন ব্যবহারকারী মেলওয়্যার বা স্পাইওয়্যারের ফাঁদে পড়তে পারেন। কারণ, তাঁদের ফোনে এখনও পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন চলছে। 

গুগলের সতর্কতাগুগলের সতর্কতা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 10:15 AM IST
  • স্মার্টফোন ব্যবহারকারীদের 'মেজর ওয়ার্নিং' (বড় সতর্কতা) দিল আমেরিকার সংস্থা গুগল
  • পৃথিবীর অর্ধেকের বেশি স্মার্টফোন ব্যবহারকারী মেলওয়্যার বা স্পাইওয়্যারের ফাঁদে পড়তে পারেন
  • তাঁদের ফোনে এখনও পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন চলছে

স্মার্টফোন ব্যবহারকারীদের 'মেজর ওয়ার্নিং' (বড় সতর্কতা) দিল আমেরিকার সংস্থা গুগল। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে সারা পৃথিবীর অর্ধেকের বেশি স্মার্টফোন ব্যবহারকারী মেলওয়্যার বা স্পাইওয়্যারের ফাঁদে পড়তে পারেন। কারণ, তাঁদের ফোনে এখনও পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন চলছে। 

ফোর্বসে প্রকাশিত গুগলের এক রিপোর্টে দাবি করা হয়েছে যে বড় অংশের স্মার্টফোন ব্যবহারকারীর ফোন চলছে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনে। অধিকাংশের ক্ষেত্রেই (গোটা বিশ্বে এই সংখ্যাটা প্রায় ১ বিলিয়ন হতে পারে) অ্যান্ড্রয়েড ১৩ বা তারও পুরনো অপারেটিং সিস্টেম চলছে। আর এই সব অ্যান্ড্রয়েডে সিকিউরিটি আপডেট মিলছে না। যার ফলে সেখানে যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে স্পাইওয়্যার এবং ম্যালওয়্যার। তখন জালিয়াতির শিকার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।    

অ্যান্ড্রয়েডেরকোন ভার্সনের কী অবস্থা? 
আমাদের অধিকাংশের স্মার্টফোনই চলে অ্যান্ড্রয়েডে। এটি একটি অপারেটিং সিস্টেম। এটির একাধিক ভার্সন রয়েছে। আর গুগলের তরফে জানান হয়েছে যে বর্তমানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ১৬ চলছে মাত্র ৭.৫ শতাংশ ফোনে। অ্যান্ড্রয়েড ১৫ চলছে ১৯.৩ শতাংশ ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ চলছে ১৭.৯ শতাংশ ফোনে। আর অ্যান্ড্রয়েড ১৩ চলছে ১৩.৯ শতাংশ ফোনে। 

কত শতাংশের ফোনে রয়েছে সিকিউরিটি আপডেট? 
এই রিপোর্ট থেকে জানা যায়, সারা বিশ্বে ৫৮ শতাংশ ফোনে সিকিউরিটি সাপোর্ট এখনও পাওয়া যাচ্ছে। আর প্রায় ৪০ শতাংশ এমন ফোন রয়েছে, যেখানে সিকিউরিটি আপডেট নেই। 

যাঁরা পুরনো স্মার্টফোন ব্যবহার করছেন...
অনেকের পক্ষেই নতুন নতুন ফোন কেনা সম্ভব নয়। তাঁরা পুরনো ফোনই অনেক দিন ধরে ব্যবহার করেন। আর এই সব ফোনে নিয়মিত অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল। পাশাপাশি সিকিউরিটি আপডেট চেক করার কথাও বলা হয়েছে। 

আইফোনেও মিলছে সিকিউরিটি আপডেট
মাথায় রাখতে হবে আইফোন পুরনো হওয়ার পরও সেখানে সিকিউরিটি আপডেট পাওয়া যায়। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই সুবিধা অনেক ক্ষেত্রেই থাকে না। তাই এমন পরিস্থিতিতে সংস্থার পক্ষ থেকে সিকিউরিটি আপেডট দেওয়া বন্ধ করা হলে নতুন ফোন কিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Advertisement

৪-৫ বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে
বর্তমানে স্মার্টফোন সংস্থারা অ্যান্ড্রয়েড ফোনে মোটামুটি ৪ থেকে ৫ বছর সিকিউরিটি আপডেট দেয়। তবে স্যামসাং এবং গুগল ঘোষণা করেছে যে তারা একাধিক ফোনে ৭ বছরের বেশি সিকিউরিটি আপডেট দেবে। 

আসলে প্রত্যেকটা ফোনের জন্যই জরুরি হল সিকিউরিটি আপডেট। এই আপডেটের মাধ্যমে ফোনের সমস্যা বা ত্রুতি সারিয়ে দেয় সংস্থা। এমনকী ফোনের নিরাপত্তা বৃদ্ধি করে। তাই স্মার্টফোনে সিকিউরিটি আপডেট থাকা মাস্ট।  

 

Read more!
Advertisement
Advertisement